সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়: বিয়ে প্রসঙ্গে পরীমনি

বুলেটিন ডেস্ক

বিনোদন

বিশ্বকাপ ফুটবল শেষ হলেও ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির ‘বিয়ে’ প্রসঙ্গ নিয়ে আলোচনা যেন কিছুতেই কমছে না। আর্জেন্টিনা

2026-07-30T17:01:46+00:00
2026-07-30T17:01:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়: বিয়ে প্রসঙ্গে পরীমনি
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৫:০১ পিএম   (ভিজিট : ৪৪)
ফাইল ছবি
X

ফাইল ছবি

বিশ্বকাপ ফুটবল শেষ হলেও ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির ‘বিয়ে’ প্রসঙ্গ নিয়ে আলোচনা যেন কিছুতেই কমছে না। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার সেই রসিকতাপূর্ণ ঘোষণাই নতুন করে আলোচনায় এসেছে। তবে ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার ১-০ গোলে পরাজয়ের পর সেই ‘বিয়ের পরিকল্পনা’ও আপাতত আর বাস্তবায়নের সুযোগ থাকল না।

বুধবার রাতে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়ে হাস্যরসের ছলে কথা বলেন পরীমনি। তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন, “আপনারা আমাকে বিয়ে দিতে চান, না চান না?” এতে পুরো হলজুড়ে হাসির রোল পড়ে যায়।

পরে তিনি বলেন, “আমি জানি সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়। আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, গালি খাই। সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়, আমার বাচ্চাটার সঙ্গে দেখতে চায়। এতে কী আনন্দ, আমি জানি না।”
আর্জেন্টিনার ফাইনালে হারের প্রসঙ্গ তুলতেই পরীমনি আবারও রসিকতা করে বলেন, “এই রিস্ক থেকেই তো বলেছিলাম, আর্জেন্টিনা জিতলে আবার বিয়ে করব।”

বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থন প্রকাশে সরব ছিলেন এই অভিনেত্রী। দলের প্রতিটি জয় উদযাপন করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কখনো আকাশি-সাদা জার্সি পরে ভিডিও প্রকাশ করেছেন, আবার কখনো লিওনেল মেসির প্রতি নিজের ভালোবাসার কথাও জানিয়েছেন।
পরীমনির ‘বিয়ে’ প্রসঙ্গটি প্রথম আলোচনায় আসে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে দেওয়া একটি ফেসবুক পোস্ট থেকে। সেখানে তিনি লিখেছিলেন, “আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।” মজার ছলে দেওয়া সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করে।

সংবাদ সম্মেলনে ব্যক্তিগত জীবনের আরেকটি আলোচিত প্রসঙ্গ জেলে যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে পরীমনি সংক্ষিপ্ত জবাব দেন। 

তিনি বলেন, “এটা নিয়ে আমি কখনো কথা বলিনি। কেউ প্রশ্ন করলেও উত্তর দিইনি। আমার বিশ্বাস ছিল, সত্য একদিন না একদিন প্রকাশ্যে আসবেই। যতই চাপা দিয়ে রাখা হোক, সত্য প্রকাশ হবেই।”








Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy