অপূর্বর একক সংগীত সন্ধ্যা

অনলাইন ডেস্ক

বিনোদন

‘চকলেট বয়’ জিয়াউল ফারুক অপূর্বর রোমান্সে মুগ্ধ তার লাখ লাখ ভক্ত-অনুরাগী। গল্পের প্রয়োজনে নানা চরিত্রে অভিনয় করেছেন, গায়কের

2026-07-30T17:20:04+00:00
2026-07-30T17:20:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অপূর্বর একক সংগীত সন্ধ্যা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৫:২০ পিএম   (ভিজিট : ৪৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

‘চকলেট বয়’ জিয়াউল ফারুক অপূর্বর রোমান্সে মুগ্ধ তার লাখ লাখ ভক্ত-অনুরাগী। গল্পের প্রয়োজনে নানা চরিত্রে অভিনয় করেছেন, গায়কের চরিত্রেও তাকে দেখা গেছে। এবার গায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।

 তবে পর্দায় নয়, বাস্তবে একক কনসার্টে সংগীত পরিবেশন করবেন এই তারকা। আগামী ৮ আগস্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’।

 এতে সংগীত পরিবেশন করবেন অপূর্ব। কনসার্টের সংগীত পরিবেশনের ঘোষণা দেওয়ার পর ভক্তদের কাছ থেকে অবিশ্বাস্য সাড়া পেয়েছেন এই শিল্পী। সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে কৃতজ্ঞতাও জানিয়েছেন। অপূর্ব বলেন, ‘সত্যি বলতে, কখনো কল্পনাও করিনি ঘোষণা দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এমন অভাবনীয় ও অবিশ্বাস্য সাড়া পাব। এতটা ভালোবাসা দেখানোর জন্য হৃদয়ের গভীর থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আপনাদের কারণে এই জার্নি আরো বেশি বিশেষ হয়ে উঠেছে!’ 

কনসার্টের একটি পোস্টার শেয়ার করে অপূর্ব ফেসবুকে লিখেছেন, ‘হ্যালো নিউ ইয়র্ক! আসুন, সংগীত আর ভালোবাসায় ভরা একটি রাতের জন্য আমরা একত্র হই।’ ৮ আগস্টের এই কনসার্টের দৈর্ঘ্য ২ ঘণ্টা। রাত ৮টায় কনসার্টে গান পরিবেশন শুরু করবেন অপূর্ব। অনুষ্ঠানের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ ডলার ও ৩০০ ডলার। বাংলাদেশি মুদ্রায়- ১২ হাজার ৩০০ টাকা এবং ৩৭ হাজার টাকা।

একটি পোস্টারে লেখা হয়েছে, এটি হবে ‘ওয়ান নাইট টু রিমেম্বার’- অর্থাৎ স্মরণীয় একটি সংগীত সন্ধ্যা। নাটকের জনপ্রিয় এই অভিনেতাকে ভিন্ন এক পরিচয়ে, গায়ক হিসেবে মঞ্চে দেখতে মুখিয়ে আছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকেরা।

জিয়াউল ফারুক অপূর্ব শৈশবে প্রকৌশলী হওয়ার স্বপ্ন বুনেন। পড়াশোনা করেন কম্পিউটার সায়েন্স নিয়ে। সেই সময় গানেরও চর্চা করতেন। একসময় গান নিয়ে ক্যারিয়ার গড়ারও চাওয়া ছিল। কিন্তু সময়-বাস্তবতা তাকে অভিনেতা বানিয়েছে। এ গল্প কারো অজানা নয়।

ব্যক্তিগত জীবনে অনেক চড়াই-উতরাই পার করেছেন অপূর্ব। অতীতকে পাশ কাটিয়ে ২০২১ সালের ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অপূর্ব। শাম্মার জন্ম ও বেড়ে ওঠা মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে একটি স্বনামধন্য গাড়ির কোম্পানিতে কর্মরত আছেন। তাদের এ সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। আপাতত, যুক্তরাষ্ট্রে স্ত্রী-কন্যার সঙ্গে সময় কাটাচ্ছেন অপূর্ব।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy