সীমান্তে বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ৫১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে

2026-08-01T12:27:42+00:00
2026-08-01T12:27:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সীমান্তে বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১২:২৭ পিএম   (ভিজিট : ৩৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ৫১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাজিয়াতলী, কসবা, মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির টহলদল সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করা হয়। 
শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ক্যাম্পে প্রেস ব্রিফ্রিং এ তথ্য নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম।

প্রেস ব্রিফ্রিং- এ বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম জানান,শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত গোপন সংবাদে ভিত্তিতে পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাজিয়াতলী, কসবা, মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির টহলদল সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 
অভিযানে ভারতীয় অবৈধ বাসমতি চাউল, ফুসকা, রেডবুল এনার্জি ড্রিংকস, বাঁজি, গরু, চকলেট, শাড়ি, নবরত্ন তৈল, মদ ও সিএনজি উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত অবৈধ ভারতীয় পণ্যের বাজার মূল্য প্রায় ৫১ লাখ ৪৬ হাজার ৮ শত টাকা। সীমান্তে চোরাচালান রোধে বিজিবি'র এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy