নিজের গল্পে সিনেমা নির্মাণ করবেন বাঁধন

অনলাইন ডেস্ক

বিনোদন

ক্যারিয়ারে বেশ লম্বা সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এরমধ্যে নাটক, সিনেমা ও ওটিটিসহ সব মধ্যমে

2026-08-02T12:11:21+00:00
2026-08-02T12:11:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নিজের গল্পে সিনেমা নির্মাণ করবেন বাঁধন
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১২:১১ পিএম   (ভিজিট : ২৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ক্যারিয়ারে বেশ লম্বা সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এরমধ্যে নাটক, সিনেমা ও ওটিটিসহ সব মধ্যমে কাজ করার অভিজ্ঞতা আছে তার। তবে এবার শুধু অভিনয় নয়, ক্যামেরার পেছনেও কাজ করতে চান বলে জানান তিনি। 

নিজের লেখা গল্পে সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। তার ভাষ্য, ‘অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করতে চাই। আমার নিজের গল্প দিয়ে সিনেমা নির্মাণের ইচ্ছে আছে। গল্প লেখার কাজ চলছে। ভালো একটা সময়ে পরিচালনার কাজটা শুরু করবো।’ এদিকে খুব শিগগির নতুন একটি সিনেমার কাজ শুরু করবেন বাঁধন। নির্মাতা ইকবালের ‘গুলশানের চামেলি’ সিনেমাতে কাজ করবেন জানান তিনি। প্রথমবারের মতো বিএফডিসি ঘরনার পরিচালকের সঙ্গে কাজ করছেন তিনি। এই সিনেমাতে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে তাকে।

নতুন সিনেমায় কাজ করা প্রসঙ্গে বাঁধন বলেন, ‘আমি যে ধরণের সিনেমা কাজ করে আসছি এটা তেমন না। তবে আমি সব ধরণের কাজ করতে চাই এবং কাজের মধ্যে থাকতে চাই। এ সিনেমার মাধ্যমে নতুন অভিজ্ঞতা হবে আশা করছি।’

বাঁধনকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায়। তার অভিনীত আরও দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এগুলো হলো- ‘মাস্টার’ এবং ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এর মধ্যে চলতি বছরের ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে সেরা ছবির স্বীকৃতি পেয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’ সিনেমাটি।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy