অভিনেতা হওয়ার মূল্য দিতেই হবে : সালমান

অনলাইন ডেস্ক

বিনোদন

বলিউড ভাইজান সালমান খানকে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তার সিনেমা, ব্যক্তিগত জীবন কিংবা প্রেম সব কিছু নিয়েই

2026-08-02T12:16:24+00:00
2026-08-02T12:16:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অভিনেতা হওয়ার মূল্য দিতেই হবে : সালমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১২:১৬ পিএম   (ভিজিট : ৩৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বলিউড ভাইজান সালমান খানকে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তার সিনেমা, ব্যক্তিগত জীবন কিংবা প্রেম সব কিছু নিয়েই খবরের শিরোনামে থাকেন এই তারকা। তবে সম্প্রতি প্রযোজক ও শিল্পপতি শৈলেন্দ্র সিং সালমানের জীবনের বহু পুরনো ও এক বিচিত্র স্মৃতির কথা প্রকাশ্যে এনেছেন। বহু বছর আগের কথা। তৎকালীন সময়ে মুম্বাইয়ের বিখ্যাত গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে প্রতি সোমবারে বসত আড্ডার আসর। 

শৈলেন্দ্র সিং নিয়মিত যেতেন সেখানে, চলত জমজমাট পার্টি। সেখানেই সালমানের একটি অদ্ভুত অভ্যাস কাছ থেকে দেখেন শৈলেন্দ্র। সালমান নাকি খাওয়ার সময় ডাইনিং টেবিলের আয়নার সামনে বসতে ভালোবাসতেন। ডাইনিং টেবিলে বসে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে খাবার খাওয়া এবং মাঝে মাঝে প্রতিবিম্বের সঙ্গেই কথা বলা এটিই ছিল তার অভ্যাসের অংশ।

তবে সবচেয়ে চমকপ্রদ ঘটনাটি ঘটেছিল এক সোমবারে। শৈলেন্দ্র জানান, সালমান আরাম করে ডাইনিং টেবিলে বসে বিরিয়ানি খাচ্ছিলেন। হঠাৎ এক ব্যক্তি হাতে গ্লাভস এবং চিকিৎসা সরঞ্জাম নিয়ে ঘরে প্রবেশ করেন। সালমান যখন নিশ্চিন্তে বিরিয়ানি মুখে তুলছেন, তখন ওই ব্যক্তি একটি সুচ বের করে অভিনেতার মাথার স্ক্যাল্প বা চামড়ায় ফোটাতে শুরু করেন।

ঘটনায় খানিক তাজ্জব বনে যান শৈলেন্দ্র। আয়নার দিকে তাকিয়ে সালমনাকে ইশারায় জিজ্ঞেস করেন, আসলে কী ঘটছে? জবাবে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে ও অনায়াসে সালমান বলেছিলেন, ‘অভিনেতা হওয়ার মূল্য তো দিতেই হবে ভাই।’ ইনজেকশনের ব্যথার তোয়াক্কা না করে সালমান ঠিক একইভাবে আরাম করে বিরিয়ানি খাওয়া চালিয়ে যান। শৈলেন্দ্র পরে জানতে পারেন, সালমান মূলত ‘প্লেটলেট-রিচ প্লাজমা’ বা ‘পিআরপি’ চিকিৎসা নিচ্ছিলেন। এটি এমন একটি আধুনিক পদ্ধতি, যেখানে নিজের রক্তরস বা প্লাজমা ব্যবহার করে মাথার চুল গজাতে সাহায্য করা হয়।

শৈলেন্দ্রর কথায়, ‘তখন আমি জানতাম না এটা কী চিকিৎসা। তবে আজকাল হৃতিক থেকে শুরু করে প্রায় সবাই এটা করায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল পাতলা হতে শুরু করলে এমন চিকিৎসা নিতেই হয়।’






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy