প্রথমবার একসঙ্গে তৌসিফ-মালাইকা

অনলাইন ডেস্ক

বিনোদন

নাটকের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। সমসাময়িক প্রায় সবার সঙ্গেই জুটি বেঁধেছেন। অন্যদিকে মালাইকা চৌধুরী সবে ক্যারিয়ার শুরু করলেন।

2026-08-03T14:04:38+00:00
2026-08-03T14:04:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রথমবার একসঙ্গে তৌসিফ-মালাইকা
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ২:০৪ পিএম   (ভিজিট : ২১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নাটকের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। সমসাময়িক প্রায় সবার সঙ্গেই জুটি বেঁধেছেন। অন্যদিকে মালাইকা চৌধুরী সবে ক্যারিয়ার শুরু করলেন। বড় বোন মেহজাবীন চৌধুরীর পথ ধরে গুটি গুটি পায়ে এগোচ্ছেন। এবার তিনি প্রথমবারের মতো অভিনয় করলেন তৌসিফের সঙ্গে। 

নাটকের নাম ‘আমার রাজ্যে তুমি’। বানিয়েছেন মাসরিকুল আলম। ভালোবাসা, ভাগ্য আর সম্পর্কের টানাপড়েনের গল্পের নাটকটি আসবে ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে। এতে তৌসিফ ও মালাইকার সঙ্গে আছেন কেয়া পায়েল।

নাটকটি নিয়ে নির্মাতা মাসরিকুল জানান, এটা এমন কিছু মানুষের গল্প, যারা একে অপরকে গভীরভাবে ভালোবাসলেও সময়, ভুল সিদ্ধান্ত ও ভাগ্যের কাছে শেষ পর্যন্ত হেরে যায়। সম্পর্কের জটিলতা এবং তার প্রভাবই গল্পটির মূল উপজীব্য। তিনি বলেন, ‘আমি চেয়েছি দর্শক শুধু একটি সম্পর্ক নয়, সম্পর্কের পর মানুষের ভেতরে কী ঘটে, সেটাও অনুভব করুক। আশা করি নাটকটি শেষ হওয়ার পরও এর চরিত্রগুলো দর্শকের মনে অনেক দিন বেঁচে থাকবে।’

একই কথা বলেছেন অভিনেতা তৌসিফও। জানিয়েছেন, চেনা হলেও এ গল্পে ভিন্নতা আছে। মালাইকার সঙ্গে তার প্রথম রসায়ন নিয়েও বেশ আশাবাদী অভিনেতা। শিগগিরই নাটকটি আসবে ইউটিউবে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy