আমার জন্য একেবারেই ভিন্ন অভিজ্ঞতা : সাবিলা নূর

অনলাইন ডেস্ক

বিনোদন

ওটিটি থেকে বড়পর্দা-অভিনয়জীবনের প্রতিটি ধাপে নিজেকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করছেন সাবিলা নূর। ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের পর মুক্তি

2026-08-09T11:43:56+00:00
2026-08-09T11:43:56+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আমার জন্য একেবারেই ভিন্ন অভিজ্ঞতা : সাবিলা নূর
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১১:৪৩ এএম   (ভিজিট : ২৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ওটিটি থেকে বড়পর্দা-অভিনয়জীবনের প্রতিটি ধাপে নিজেকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করছেন সাবিলা নূর। ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের পর মুক্তি পায় ‘রকস্টার’। এবার তিনি ফিরছেন ওটিটিতে; যেখানে দর্শকদের সামনে হাজির হচ্ছেন একেবারে ভিন্ন মেজাজে। কমেডি ঘরানার ফ্ল্যাশ ফিকশন ‘ফাইসা গেছি’ নিয়ে আগামী ২০ আগস্ট আসছেন এই অভিনেত্রী। 

মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘ফাইসা গেছি’ একজন রাইডশেয়ার চালকের জীবনে ঘটে যাওয়া বিচিত্র কিছু ঘটনার গল্প। হাস্যরসের মোড়কে নির্মিত হলেও গল্পে উঠে এসেছে সুযোগ, লোভ ও অপরাধবোধের মতো বিষয়। সাবিলা নূরের সঙ্গে এতে অভিনয় করেছেন দিব্য জ্যোতি। আরও রয়েছেন আরফান মৃধা শিবলু ও করভী মিজান। আলফা-আই ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে কনটেন্টটি।

 নতুন কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত সাবিলা। তিনি বলেন, ‘আমি সবসময় চেষ্টা করি এক কাজের সঙ্গে আরেক কাজের যেন মিল না থাকে। ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’ আমার জন্য একেবারেই ভিন্ন অভিজ্ঞতা। কমেডি ঘরানার গল্পে কাজ করতে দারুণ লেগেছে। আশা করি দর্শকরাও কাজটি উপভোগ করবেন।

অভিনয়ের যাত্রাপথ প্রসঙ্গে সাবিলা বলেন, তিনি কখনোই নিজের শিকড় ভুলে যাননি। তার ভাষায়, ‘আমি নাটক থেকে উঠে এসেছি। এটাই আমার শিকড়। এরপর ওটিটিতে বেশকিছু কাজ করেছি। সেগুলো দর্শক ভালোভাবে নিয়েছেন। তারপর সিনেমায় এসেছি। এখানেও দর্শক আমাকে দারুণভাবে গ্রহণ করেছেন। নাটক, ওটিটি ও সিনেমা-এই তিনটি প্ল্যাটফর্মের প্রস্তুতি তিন রকম। সিনেমার জন্য দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিতে হয়। তাই সবসময় নাটক বা ওটিটিতে কাজ করা সম্ভব হয় না। আমার মূল পরিচয় একজন অভিনয়শিল্পী। তাই সব মাধ্যমেই অভিনয় করে যেতে চাই।’

বর্তমানে সাবিলাকে ঘিরে আরেকটি আলোচনাও রয়েছে। সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল, শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন অ্যাকশনধর্মী সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে তাকে। সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ছবির প্রযোজক শাহরীন আক্তার সুমি। তার ভাষ্য, নতুন প্রকল্পে সাবিলা নূরকে নেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

 চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার পর গল্পের সঙ্গে মানানসই শিল্পীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।গুঞ্জনকে খুব একটা গুরুত্ব দিতে চান না সাবিলা। বরং নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি। তার বিশ্বাস, একজন শিল্পীর সবচেয়ে বড় অর্জন দর্শকের ভালোবাসা। সাম্প্রতিক সময়ে দর্শকের কাছ থেকে যে সাড়া পেয়েছেন, সেটি তাকে আরও দায়িত্বশীল করেছে। তিনি মনে করেন, প্রত্যাশা যত বাড়বে, পরিশ্রমও তত বাড়াতে হবে। অভিনয়ের ব্যস্ত সময়ের মাঝেও পরিবারের সমর্থনকে নিজের সবচেয়ে বড় শক্তি বলে মনে করেন সাবিলা।

তার মতে, কাজের চাপ, দীর্ঘ শুটিং কিংবা নতুন চ্যালেঞ্জ-সবকিছুর মধ্যেই পরিবারের মানুষদের পাশে পাওয়া তাকে মানসিকভাবে দৃঢ় রাখে। ‘বনলতা এক্সপ্রেস’-এর চিত্রা চরিত্র, ‘রকস্টার’-এর মীরা হয়ে বড়পর্দার উপস্থিতি আর এবার ‘ফাইসা গেছি’র হালকা মেজাজের কমেডি-তিনটি কাজেই ভিন্ন ভিন্ন রূপে ধরা দিচ্ছেন সাবিলা নূর। 






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy