চট্টগ্রামে মিনি পিকআপে মিললো ইয়াবার চালান

চট্টগাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামের পটিয়ায় মিনি পিকআপ ভ্যানে করে ইয়াবা পাচারের অভিযোগে মো. জমির হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে আটক করেছে

2026-08-10T11:02:49+00:00
2026-08-10T11:02:49+00:00
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে মিনি পিকআপে মিললো ইয়াবার চালান
চট্টগাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:০২ এএম   (ভিজিট : ৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় মিনি পিকআপ ভ্যানে করে ইয়াবা পাচারের অভিযোগে মো. জমির হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। এসময় পিকআপ থেকে ১০ হাজার ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়।

রোববার (৯ আগস্ট) র‌্যাব-৭ চট্টগ্রামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-৭ জানায়, কক্সবাজার থেকে পিকআপে করে ইয়াবার চালান চট্টগ্রামের দিকে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত পৌনে ৩টার দিকে পটিয়ার হযরত শাহচান্দ আউলিয়া (রহ.) দরগাহ গেটের দক্ষিণ পাশে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।

রাত ৩টার দিকে একটি পিকআপ চেকপোস্টে পৌঁছালে র‌্যাব সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান। এসময় গাড়িটির চালক জমির হোসেনকে আটক করা হয়। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা।

পরে পিকআপটির চালকের পাশের আসনের নিচে বিশেষ কৌশলে রাখা ছয়টি বান্ডিল পাওয়া যায়। স্বচ্ছ স্কচটেপের ওপর কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ওই বান্ডিলগুলো খুলে ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, এ ঘটনায় জমির হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইয়াবা ও মিনি পিকআপ সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy