প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৮:১১ পিএম (ভিজিট : ৫)

X
শিক্ষা সামগ্রী বিতরণ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুর্গম ধোপাছড়ি ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা প্রশাসক আব্দুর রহমান ধোপাছড়ি ইউনিয়নের ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীমউদ্দীন আহমেদ-এর দেওয়া শিক্ষা সামগ্রী শিক্ষার্থীদের হাতে তুলে দেন তিনি।
পরিদর্শনকালে ইউএনও পশ্চিম ধোপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর ধোপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মংলার মুখ উত্তর ধোপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধোপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শামুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিড়িংঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের লেখাপড়ার খোঁজখবর নেন।
শিক্ষা সামগ্রী হাতে পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গম এলাকার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুব আলম শাওন ভূঁইয়া, ধোপাছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লতিফা বেগম, ধোপাছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি সদস্য মুজিবুল হক খোকা, ইউপি সদস্য জয়নাল, চন্দনাইশ প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ওসমান হারুন চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।