প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩:৩৪ পিএম (ভিজিট : ৬)

X
ছবি : প্রতিনিধি
৪ টি গাঁজাগাছসহ মজনু শেখ (৫২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মানিকগঞ্জের সিংগাইর থানা পুলিশ। রবিবার (৯ আগস্ট ) সন্ধার উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দশানী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত আরশেদ আলী শেখের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, মজনু শেখ দীর্ঘদিন ধরে মাদক সেবনের পাশাপাশি এলাকায় গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। এক পর্যায়ে নিজ বাড়ির আঙ্গিনায় গাঁজার চাষ শুরু করেন তিনি। গোপন সূত্রে এমন খবর পেয়ে রবিবার সন্ধায় থানার উপপরিদর্শক (এসআই) দিলীপ কুমার বিশ্বাস ও উপসহকারী পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল জলিল সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে মজনু শেখকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যমতে বাড়ির আঙ্গিনায় রোপন করা ৪ টি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাজহারুল ইসলাম বলেন, এঘটনায় মজনু শেখকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন থানার উপপরিদর্শক (এসআই) দিলীপ কুমার বিশ্বাস।সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।