লক্ষ্মীপুরে অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৪০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর

সারাবাংলা

লক্ষ্মীপুর সদর উপজেলার চকবাজার এলাকায় বিভিন্ন জাল ও সুতার দোকান এবং মৎস্য ও পশুখাদ্যের দোকানে মোবাইল কোর্ট অভিযান

2026-08-10T15:34:36+00:00
2026-08-10T15:34:36+00:00
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
   
লক্ষ্মীপুরে অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৪০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩:৩৪ পিএম   (ভিজিট : ৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার চকবাজার এলাকায় বিভিন্ন জাল ও সুতার দোকান এবং মৎস্য ও পশুখাদ্যের দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় যথাযথ লাইসেন্স না থাকা এবং অবৈধ জাল সরবরাহের অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো বিনষ্ট করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, চকবাজার এলাকার বিভিন্ন জাল ও সুতার দোকান এবং মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযান চালিয়ে প্রয়োজনীয় লাইসেন্স না থাকা এবং অবৈধ জাল সরবরাহের বিষয়টি শনাক্ত করা হয়। এসব অপরাধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও সোহানা খন্দকার নেতৃত্ব দেন। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও তাঁর প্রতিনিধি, জেলে প্রতিনিধিসহ বাংলাদেশ পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে নিষিদ্ধ ও অবৈধ জালের ব্যবহার এবং সরবরাহ বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy