রাজস্থলীতে এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি

সারাবাংলা

সদ্য প্রকাশিত ২০২৬এসএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় এবার ফলাফল বিপর্যয় ঘটেছে। এতে

2026-08-10T15:38:03+00:00
2026-08-10T15:38:03+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাজস্থলীতে এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়
রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩:৩৮ পিএম   (ভিজিট : ১২)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

সদ্য প্রকাশিত  ২০২৬এসএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় এবার ফলাফল বিপর্যয় ঘটেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও সচেতন মহল। এমন বিপর্যয়ের জন্য শিক্ষার্থীদের অবাধে স্মার্টফোন ব্যবহার, অভিভাবকদের উদাসীনতা ও শিক্ষকদের দায়সারা মনোভাবকেই দুষছেন সচেতন মহল।

জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় রাজস্থলী উপজেলায় গড় পাসের হার মাত্র ৩০.৩৯ শতাংশ। উপজেলার ৪টি স্কুলের মোট ৪৪১জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে পাস করেছে ১৩৪ জন। ফেল করেছে ৩০২ জন। জিপিএ ৫ একজনও পাইনি ।

এ বছর গড় পাসের হারে উপজেলায় সবচেয়ে ভালো ফল করেছে কারিগরী থেকে বাঙালহালিয়া উচ্চ বিদ্যালয় আর খারাপ ফল করেছে  গাইন্দ্যা  উচ্চ বিদ্যালয়।

এ শিক্ষা প্রতিষ্ঠানের গড় পাসের হার হতাশাজনক। ৪৪১ জন অংশগ্রহণকারীর মধ্যে ১৩৪ জন পাস করলেও ফেল করেছে বিপুল সংখ্যক শিক্ষার্থী। অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৩০২জন।

এদিকে রাজস্থলী উপজেলার এবারের ফলাফলে ক্ষুব্ধ হয়ে হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছি না, অনেকে বলাবলি করছে।’

কিছু কিছু মানুষ মন্তব্য করেন, ‘রাজস্থলীর স্কুলগুলোতে শিক্ষকদের পাঠদানের চেয়ে রাজনীতি বেশি। আর কয়েকজন স্কুলে ক্লাস নেওয়া থেকে প্রাইভেট বাণিজ্য নিয়ে বেশি ব্যস্ত সময় পার করেন।

একজন অভিভাবক এ প্রতিনিধিকে বলেন, এবার রাজস্থলীর রেজাল্ট অপ্রত্যাশিত।

‘নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, ‘শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদানের চেয়ে কোচিং কিংবা প্রাইভেটে বেশি আগ্রহের বিষয়টা ফল বিপর্যয়ের একটা কারণ। এছাড়া ম্যানেজিং কমিটির মনিটরিংয়ের অভাবও ফলাফল বিপর্যয়ের জন্য দায়ী।  অপর দিকে ছেলেমেয়েদের মোবাইলে আসক্তিও আংশিক দায়ি।

ফলাফল বিপর্যের বিষয়ে জানতে চাইলে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও)  ইউছুপ হাসান  বলেন, সদ্য ঘোষিত এসএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক নই। আগামীত ভাল ফলাফলের জন্য শিক্ষা প্রতিষ্টানের প্রধান দের নিয়ে আগামী কাল মঙ্গলবার মত বিনিময় সভা করবেন বলে জানান। অপর দিকে রাজস্থলী তাইতং পাড়া সরকারি  উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত)  প্রধান শিক্ষক এমদাদউল্ল্যা  এ প্রতিনিধিকে বলেন আমার বিদ্যালয়ের ফলাফল একে বারে নাজুক অবস্থা ১০৫ জন অংশ গ্রহন করলে ও তাদের মধ্য থেকে পাশ করেন মাত্র ৩৩ জন। এ ফলাফলে অভিভাবকদের মধ্যে বিরাজ করছে অসন্তোষ। তারপরও আমরা অতিথি শিক্ষক দিয়ে বিদ্যালযের লেখা পড়া চালিয়ে যাচ্ছি। দ্রুত শিক্ষক নিয়োগ দিয়ে বিদ্যালয়ের শিক্ষার মান প্রসারের জন্য জোরদাবী জানান অভিবাবক মহল। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy