প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩:৪২ পিএম (ভিজিট : ১০)

X
ছবি: প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা কেরুজ ট্রেনিং কমপ্লেক্সে দক্ষতা উন্নয়নে সুযোগ সৃষ্টি ও উদ্যোক্তা প্রশিক্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আইটিআর ও কারু বীথির আয়োজনে এবং কিউলিপ ইনিস্টিটিউট অব ট্রেনিং এ্যান্ড রিসার্চের সহযোগীতায় অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন,আইটিআরের সিইও জাবির ইবনে মিজান, আয়োজক জাহিদুল ইসলাম ও জামায়াতে ইসলামীর দর্শনা পৌর শাখার আমীর সাহিকুল আলম অপু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুথিগত বিদ্যা একটি মানুষকে কর্মক্ষেত্রে পরিপূর্ণ সহায়ক হিসেবে কাজ করতে সহায়তা করে না। সে কারনে প্রত্যেক মানুষকে গড়ে উঠতে হলে দক্ষতায় পরিপূর্ণতা লাভ করতে হবে।
প্রশিক্ষণ কর্মশালায় ১৭০ জন নারী-পুরুষ দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ নেন।
এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দর্শনা পৌর শাখার আয়োজনে চুয়াডাঙ্গার দর্শনা কেরু উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এদিন দুপুর ১২টায় অদম্য মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দর্শনা থানা শাখার সভাপতি লোকমান হোসাইন হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহেরুল ইসলাম, ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাগর আহমেদ ও অফিস সম্পাদক পারভেজ আলম এবং অর্থ সম্পাদক আবু রায়হান ও জামায়াতে ইসলামী দর্শনা পৌর শাখার আমীর সাহিকুল আলম অপু।