রংপুরের কাউনিয়ায় পুলিশের অভিযানে ইয়াবা বড়ি উদ্ধার ও মাদক পরিবহনে মটরসাইকেল জব্দ হয়েছে। এসময় ওয়ার্ড যুবদল নেতাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। আজ সোমবার (১০ আগষ্ট) ওয়ার্ড যুবদল নেতাসহ দুইজনকেই মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় পুলিশ।
গ্রেফতারকৃত রা হলেন, পীরগাছার ছাওলা ইউনিয়নের হরিরাম গ্রামের মৃত মশিয়ার রহমান ছেলে ও ওয়ার্ড যুবদলের সভাপতি মোশারফ হোসেন (৪১) ও একই এলাকার মনছুর আলীর ছেলে আজিজুল ইসলাম (২৮)।
মাদকসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) ব্রজ গোপাল কর্মকার। তিনি জানান, রবিবার বরিরার রাত সাড়ে ৮টার দিকে পুলিশের টিক অভিযান চালিয়ে উপজেলার নিজপাড়া সানাই মোড় এলাকায় মোটরসাইকেলযোগে মাদক বিক্রির সময় দুইজনকে আটক করে। এসময় তল্লাশী করে মোশারফের কাছ থেকে ১৫ পিস ও আজিজুলের কাছ থেকে ৫ পিস ইয়াবা বড়ি উদ্ধার সহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করে পুলিশ।
কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) ব্রজ গোপাল কর্মকার বরেন, এ ব্যাপারে মাদক আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে এবং দুইজনকেই গ্রেফতার দেখিয়ে সোমবার রংপুর আদালতে পাঠানো হয়েছে।
পীরগাছার ছাওলা ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আজাদ রহমান বলেন, মোশারফ হোসেন তার ইউনিয়নের ওয়ার্ড যুবদলের সভাপতির পদে রয়েছেন। কাউনিয়ায় ইয়াবা বড়ি সহ গ্রেফতারের বিষয়টি জানেন না। পুলিশ সত্যতার ভিত্তিতে হয়তো মোশারফকে গ্রেফতার করেছে। মাদকের সাথে জড়িতের ব্যাপারে দায়ভার সংগঠন নিবে না।