প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩:৪৮ পিএম আপডেট: ১০.০৮.২০২৬ ৩:৫২ পিএম (ভিজিট : ৭)

X
প্রতীকী ছবি
হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক সড়কের করাব ও রাঢ়িশালের মধ্যবর্তী এলাকার সড়কের পাশের গাছ থেকে অমিয় দাশ (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরের দিকে পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে।
অমিয় দাশ উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রামের অবঃ প্রধান শিক্ষক সুধাংশু দাশের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ওই সড়কের পাশে একটি গাছে অমিয় দাশের মরদেহ ঝুলতে দেখে পথচারীরা পুলিশকে জানান।
খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফ আহমেদ জানান, পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সম্পর্কে বিস্তারিত জানা যাবে।