পঞ্চগড়ে ১৩ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি

পঞ্চগড় প্রতিনিধি

সারাবাংলা

পঞ্চগড়ের বোদা উপজেলার ধামেরঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ

2026-08-10T16:17:14+00:00
2026-08-10T16:17:14+00:00
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
   
পঞ্চগড়ে ১৩ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৪:১৭ পিএম   (ভিজিট : ৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলার ধামেরঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য ৩৯ লাখ টাকা।

রোববার রাতে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধীন ধামেরঘাট বিওপির একটি বিশেষ টহল দল বোদা উপজেলার ধামেরঘাট এলাকার লাহেরিপাড়ায় অভিযান চালায়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৭৭৭/এমপি থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লাহেরিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৩ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য ৩৯ লাখ টাকা। আটককৃত ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটের সিজার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নীলফামারী ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধামেরঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy