নেত্রকোনায় আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মেয়র প্রার্থী রনির সমবেদনা
স্টাফ রিপোর্টার নেত্রকোনা
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৪:২৫ পিএম (ভিজিট : ১৯)

X
ছবি: প্রতিনিধি
নেত্রকোনা জেলা শহরের ব্যবসায়িক প্রাণকেন্দ্র বড়বাজার এলাকায় সম্প্রতি আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা সোমবার সকালে পরিদর্শন করেন জেলা বিএনপি নেতা মেয়র পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন খান রনি।
এ সময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমবেদনা জানিয়ে অচিরেই সকল ব্যবসায়ী ঘুরে দাঁড়াবেন বলে বুঝে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
আগুন নেভানোর কাজে সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানিয়ে বিএনপি নেতা রনি বলেন সরকারের পক্ষ থেকে আপনাদের সার্বিক সহযোগিতা প্রদানের জন্য আমি জোর দাবি জানাই।
এ সময় পৌর বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু সহ বড়বাজার এলাকার স্থানীয় ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।