চার বন্ধুর পুনর্মিলন

অনলাইন ডেস্ক

বিনোদন

ওমর সানী, মিশা সওদাগর, আমিন খান ও অমিত হাসান-ঢাকাই সিনেমার জনপ্রিয় চার অভিনেতা। সবার ক্যারিয়ারের শুরুটা কাছাকাছি সময়ে।

2026-08-10T16:18:02+00:00
2026-08-10T16:18:02+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চার বন্ধুর পুনর্মিলন
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৪:১৮ পিএম   (ভিজিট : ৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ওমর সানী, মিশা সওদাগর, আমিন খান ও অমিত হাসান-ঢাকাই সিনেমার জনপ্রিয় চার অভিনেতা। সবার ক্যারিয়ারের শুরুটা কাছাকাছি সময়ে। গত শতকের নব্বইয়ের দশকে তাদের জনপ্রিয়তা ছিল প্রথম সারিতে এর মধ্যে সানী, আমিন ও অমিত ছিলেন নায়ক; আর মিশার জনপ্রিয়তা খল চরিত্রে। পর্দার বাইরে এই চার অভিনেতার মধ্যে রয়েছে নিবিড় বন্ধুত্ব। সময়ের পালাক্রমে নানা পরিস্থিতিতে কিছু জোয়ার-ভাটা হয়তো ছিল। তবুও তাদের বন্ধন অটুট রয়েছে।

অনেক দিন পর চার তারকাকে একফ্রেমে পাওয়া গেল। সোমবার দুপুরে ফেসবুকে ছবিটি পোস্ট করেন ওমর সানী। তাতে দেখা যায়, পাঞ্জাবি পরে বসে আছেন আমিন খান, তার পাশে সাদা প্রিন্টেড পাঞ্জাবিতে মিশা ও সানী; আর সর্বডানে মেরুন টি-শার্টে অমিত হাসান। সানী জানালেন, তাদের এই সাক্ষাৎ হয়েছে মিশার বাসায়।
অভিনেতা লিখেছেন, ‘আমাদের বন্ধু অমিত হাসান প্রবাস জীবন যাপন করছেন আপাতত। আমি আর আমিন খান বাংলাদেশে পড়ে আছি। আর বন্ধু মিশা সওদাগর আসা-যাওয়ার (যুক্তরাষ্ট্রে) মধ্যেই সময় কেটে যায় প্লেনের মধ্যে, অনেক জ্বালা। অমিত (দেশে) আসার পর মিশা সওদাগর আমাদের দাওয়াত দিলো তার বাসায়, আর হয়ে গেলাম নব্বইয়ের দশকের ভালোবাসার ইতিহাস।’ চার বন্ধুর এই পুনর্মিলন দেখে ভক্তরাও উচ্ছ্বসিত। মাত্র এক ঘণ্টায় সানীর পোস্টে প্রতিক্রিয়া ছাড়িয়েছে ১৬ হাজার। মন্তব্য প্রায় পাঁচশ। মন্তব্যের ঘরে তাদের প্রতি ভালোবাসা জানাচ্ছেন অনুরাগীরা।

এদিকে মিশাও ছবিটি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘অনেকদিন পর চার বন্ধু একসঙ্গে আমার বাসায়। ছোট্ট একটা আয়োজন অমিতের সম্মানে।’ তার পোস্টেও ভালোবাসা জানাচ্ছেন ভক্ত-অনুসারীরা।

প্রসঙ্গত, অনেক দিন ধরে সিনেমা থেকে দূরে অমিত হাসান। আমিন খানও ছিলেন দূরে, সম্প্রতি নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন। মোহাম্মদ ইকবালের ‘গুলশানের চামেলী’ নামের ওই সিনেমায় যুক্ত হয়েছেন ওমর সানীও। সবার মধ্যে মিশা সওদাগরই রয়েছেন নিয়মিত। প্রায়ই তাকে নতুন নতুন সিনেমায় দেখা যায়।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy