সেবার পাশাপাশি বিনোদন, বদলে গেছে ভালুকা পৌরসভা চত্বর

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ভালুকা পৌরসভায় সেবা নিতে আসা মানুষদের বিশ্রামের সুযোগ দিতে একটি বিশ্রামাগার ও শিশু কর্নার স্থাপন করা হয়েছে।

2026-08-10T16:56:54+00:00
2026-08-10T16:56:54+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সেবার পাশাপাশি বিনোদন, বদলে গেছে ভালুকা পৌরসভা চত্বর
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৪:৫৬ পিএম   (ভিজিট : ১৬)
ভালুকা পৌরসভা চত্বর
X

ভালুকা পৌরসভা চত্বর

ময়মনসিংহের ভালুকা পৌরসভায় সেবা নিতে আসা মানুষদের বিশ্রামের সুযোগ দিতে একটি বিশ্রামাগার ও শিশু কর্নার স্থাপন করা হয়েছে। পৌরসভার উদ্যোগে পৌর মিক্স মার্কেটের সামনে লাভ মোডে এগুলো স্থাপন করা হয়।

পৌরসভা সূত্রে জানা যায়, সেবা নিতে আসা মানুষ যেন কাজের আগে বা পরে কিছুটা সময় বিশ্রাম নিতে পারেন, সেই উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য রাখা হয়েছে শিশু কর্নার।

বিশ্রামাগার ও শিশু কর্নার চালুর পর পৌরসভা চত্বরের পরিবেশেও এসেছে ভিন্নতা। সকাল থেকে বিকেল পর্যন্ত সেবাগ্রহীতার পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে সময় কাটাচ্ছেন। পরিবার-পরিজন নিয়ে কেউ ছবি তুলছেন, কেউ আবার সেলফি ও ফটোসেশনে মেতে উঠছেন।

সেবা নিতে আসা কয়েকজন বলেন, পৌরসভায় সাধারণত কাজ শেষ করে অপেক্ষা করার মতো তেমন জায়গা ছিল না। এখন বিশ্রাম নেওয়ার পাশাপাশি শিশুদেরও কিছুটা বিনোদনের সুযোগ হয়েছে। উদ্যোগটি তাঁদের ভালো লেগেছে।

ভালুকা পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন  বলেন, পৌরসভায় প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নানা ধরনের সেবা নিতে আসেন। তাঁদের অনেক সময় কাজ শেষ হওয়ার আগে বা পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের কথা বিবেচনা করে পৌরসভা চত্বরে একটি বিশ্রামাগার ও শিশু কর্নার স্থাপন করা হয়েছে।

তিনি আরো বলেন, নাগরিকদের শুধু সেবা দেওয়াই নয়, তাঁদের জন্য একটি স্বস্তিদায়ক ও সুন্দর পরিবেশ নিশ্চিত করাও পৌরসভার দায়িত্ব। শিশু কর্নারে শিশুরা কিছুটা সময় আনন্দে কাটাতে পারবে এবং অভিভাবকেরাও স্বস্তিতে থাকতে পারবেন। একই সঙ্গে পৌরসভা চত্বরকে আরও পরিচ্ছন্ন, সুন্দর ও জনবান্ধব করার পরিকল্পনা রয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy