প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৫:২৩ পিএম (ভিজিট : ৬)

X
ছবি: প্রতিনিধি
পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারায় সুবিধা বঞ্চিতদের মাঝে বিশেষ মানবিক সহয়তা, বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ এবং যোগাযোগা ব্যাবস্থা উন্নয়নে নির্মান শেষে ২টি বাশেঁর সেতু হস্তান্তর করেছে গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন।
সোমবার (১০ আগস্ট) দুপুরের দিকে সেনাবাহিনীর নিয়মিত আর্থ-সামাজিক ও জনকল্যাণ মূলক কার্যক্রমের অংশ হিসেবে গুইমারা ইউনিয়নের নারায়ণ কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে দেড়-শতাধিক স্থানীয় পাহাড়ি-বাঙ্গালীকে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী।
এছাড়াও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও খেলনা সামগ্রী বিতরণ, নারায়নপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাইল্যাছড়ি ছড়ার উপর নির্মিত ২টি বাঁশের সেতু হস্তান্তর করা হয়েছে। এতে গুইমারা ইউনিয়নের ৭ গ্রামের দুই শতাধিক পরিবারের চলাচলের পথ সুগম হয়েছে।
দুর্গম এলাকায় এমন জনকল্যাণ মূলক কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাটিরাঙ্গা জোন অধিনায়কসহ সংশ্লিষ্ট সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন উপকার ভোগিরা।
মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী বলেন, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মাসুদ খানের নির্দেশনা মোতাবেক শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আর্ত-মানবতার সেবায় কাজ করছে মাটিরাঙ্গা জোন। পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নত স্বাস্থ্য সেবা ও পারস্পরিক অবস্থা নিশ্চিত করতে আগামীতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ সময় উচ্চপদস্ত সামরিক কর্তকর্তা ,স্থানীয় হেডম্যান ত্রিবেদি নারায়ন ত্রিপুরা, গুইমারা প্যানেল চেয়ারম্যান হরিপদ ত্রিপুরা ও পঞ্চকুমার ত্রিপুরা কার্বারী সহ গন্যমান্য ব্যাক্তী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।