প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৫:৩২ পিএম (ভিজিট : ১৭)

X
ছবি: প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় ১৪৭ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মাদকদ্রব্য স্ক্যাপ (Eskuf) সিরাপসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বালাগ্রাম ইউনিয়ন চাওড়াডাঙ্গী মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো.মশিয়ার রহমানের নির্মাণাধীন বাড়ি থেকে এসব স্ক্রাফ (Eskuf) সিরাপসহ তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন,চাওড়াডাঙ্গী মিয়াপাড়া এলাকার মৃত নছমুদ্দিনের ছেলে মো. মশিয়ার রহমান (৩২), তার স্ত্রী মোছা. আরজিনা বেগম(২৮) এবং ডাওড়াডাঙ্গী গুচ্ছগ্রাম এলাকার মৃত সহিমুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩৫)।
থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জলঢাকা থানার ওসি'র নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে হাতেনাতে তাদের আটক করে উদ্ধার হওয়া ১৪৭ বোতল স্ক্যাপ (Eskuf) সিরাপ জব্দ করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৪(গ)/৪১ ধারায় মামলা রুজু করে আসামীদের আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান,জলঢাকা থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম।