শ্রীপুরে রেস্তোরাঁকে জরিমানা, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে একটি রেস্তোরাঁকে ৮০ হাজার টাকা জরিমানা

2026-08-10T18:55:17+00:00
2026-08-10T18:55:17+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে রেস্তোরাঁকে জরিমানা, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৬:৫৫ পিএম   (ভিজিট : ০)
ভ্রাম্যমাণ আদালতের অভিযান
X

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গাজীপুরের শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে একটি রেস্তোরাঁকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) বিকেলে উপজেলার মাওনা চৌরাস্তায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে ক্যাফে আফসার রেস্তোরাঁ চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হাউজকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ৮০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ ছাড়া প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার অভিযোগে মাওনা স্কয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির বলেন, জনস্বাস্থ্য ও ভোক্তার নিরাপত্তা নিশ্চিত করতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যবসা ও সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে সংশ্লিষ্ট আইন ও বিধিমালা মেনে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বাস্থ্য, ভোক্তার অধিকার ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে স্বাস্থ্যবিধি মেনে চলা, প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন নিশ্চিত করা এবং আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy