রংপুরে নকল ব্যান্ডরোল উদ্ধার, ব্যবসায়ী গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

সারাবাংলা

রংপুর মহানগরের হারাগাছ থানাধীন এলাকায় সরকারি রাজস্ব ফাঁকির উদ্দেশ্যে ব্যবহারের জন্য সংরক্ষিত ৩ লাখ ৬৬ হাজার নকল ব্যান্ডরোল

2026-08-10T18:57:48+00:00
2026-08-10T18:57:48+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রংপুরে নকল ব্যান্ডরোল উদ্ধার, ব্যবসায়ী গ্রেফতার
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৬:৫৭ পিএম   (ভিজিট : ১)
ব্যবসায়ী গ্রেফতার
X

ব্যবসায়ী গ্রেফতার

রংপুর মহানগরের হারাগাছ থানাধীন এলাকায় সরকারি রাজস্ব ফাঁকির উদ্দেশ্যে ব্যবহারের জন্য সংরক্ষিত ৩ লাখ ৬৬ হাজার নকল ব্যান্ডরোল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হামিদুল ইসলাম (৬৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

আজ সোমবার (১০ আগষ্ট) হারাগাছ থানাধীন রংপুর সিটির চান্দকুটি সৎবাজার আঠারোদোন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হামিদুল ওই এলাকার মৃত জমশেদ আলীর ছেলে।

সোমবার সন্ধায় তথ্যের সত্যাতা নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশের পরিদর্শ (ওসি) অশোক কুমার চৌহান। 

তিনি জানান, তাদের কাছে তথ্য আসে রংপুর সিটির চান্দকুটি সৎবাজার আঠারোদোন এলাকায় একটি বসতবাড়ীতে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল মজত করে রাখা হয়েছে। যার ভিত্তিতে পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের দিকনির্দেশনায় সোমবার সকালে হারাগাছ থানা পুলিশের একটি দল চান্দকুটি সৎবাজার আঠারোদোন এলাকায় অভিযান পরিচালনা করে  হামিদুলের বসত বাড়ীর ঘর থেকে ৩ লাখ ৩৬ হাজার পিচ নকল ব্যান্ডরোল উদ্ধার করে। প্রতিটি ব্যান্ডরোলের ভ্যাট ও ট্যাক্সসহ মূল্য ৮ টাকা ৯১ পয়সা হিসেবে উদ্ধারকৃত নকল ব্যান্ডরোলের মূল্য বত্রিশ লাখ একষট্টি হাজার ষাট টাকা।

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশের পরিদর্শ (ওসি) অশোক কুমার চৌহান বলেন, গ্রেফতার ব্যক্তিসহ বেশ কয়েকজন নকল ব্যান্ডরোল বেচাবিক্রির সাথে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

প্রাথমিকভাবে জানা গেছে গ্রেফতার ব্যক্তির কাছ থেকে স্থানীয় অসাধু কারখানার মালিকরা এসব নকল ব্যান্ডরোল কিনে নিয়ে গিয়ে তারা নকল ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ি প্রস্তুত ও বাজারজাতের মাধ্যমে সরকারকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছিল।

রংপুর মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) সনাতন চক্রবর্তী বলেন,  সরকারি রাজস্ব সুরক্ষা, নকল ও অবৈধ পণ্য প্রতিরোধ এবং অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy