কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম শহিদুল ইসলাম (৩০)।

2026-08-10T19:18:29+00:00
2026-08-10T19:18:29+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:১৮ পিএম   (ভিজিট : ২)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম শহিদুল ইসলাম (৩০)। নিহত শহিদুল উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় এলাকার কানিপাড়া গ্রামের আব্দুল শেখের ছেলে। 

সোমবার (১০ আগষ্ট) দুপুরের দিকে খামার আন্ধারীঝাড় গ্রামের ব্রীজপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে মবদুল ও সাবিনা নামের আরও দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ১৭ জনকে গ্রেফতার করেছে।

জানা গেছে, খামার আন্ধারীঝাড় গ্রামের আব্দুল শেখ ও শুক্কুর আলীর মধ্যে প্রায় ৮ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিলো। এ বিষয়ে স্থানীয়ভাবে কয়েক দফা গ্রাম্যসালিশ ও ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করা হয়। কিন্তু সমাধান হয়নি। 

নিহতের পরিবারের অভিযোগ, সোমবার দুপুরে শুক্কুর আলীসহ কয়েকজন ওই জমি চাষ করে রোপা আমনের চারা রোপণের প্রস্তুতি নিচ্ছিলো। এ সময় শহিদুল ইসলাম ও তার স্বজনরা গিয়ে বাঁধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডায় ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে শহিদুল ইসলামকে মাছ ধরার সরঞ্জাম কোঁচ দিয়ে আঘাত করা হয়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন পুলিশের একটি দল নিয়ে ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। এবং মারামারি ও হত্যাকান্ডে জড়িত অভিযোগে পুলিশ ১৭ জনকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। সেই বিরোধ আজকে মারাত্মক সংঘর্ষে রূপ নেয়। এতে একজন নিহত হন। বিবাদমান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তাৎক্ষণিক সাঁড়াশি অভিযান চালিয়ে মারামারি ও হত্যাকান্ডে জড়িত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy