প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:১০ পিএম (ভিজিট : ২)

X
ছবি: প্রতিনিধি
পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষে দেলুটি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে বিগরদানা রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে ইউপি সদস্য রণধীর মন্ডলের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কৃষ্ণ পদ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা পরিষদের সদস্য সচিব হিমাদ্রী শেখর দে।
সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুকুমার কবিরাজ, ইউপি সদস্য পলাশ রায়, মেরী রানী মন্ডল, সাংবাদিক কৃষ্ণ রায়, প্রদীপ মন্ডল, ভূদেব মন্ডল, সমীরণ রায়, প্রবীর মন্ডল, মৃগাঙ্ক মন্ডল।
বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশে উদযাপনের পাশাপাশি সংগঠনকে আরও সুসংগঠিত করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।