চট্টগ্রামে বহির্নোঙরে আড়াই লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

বহির্নোঙরে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক হয়েছে।সোমবার (১০ আগস্ট)

2026-08-10T19:40:57+00:00
2026-08-10T19:40:57+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে বহির্নোঙরে আড়াই লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:৪০ পিএম   (ভিজিট : ৬)
দুই মাদক কারবারি আটক
X

দুই মাদক কারবারি আটক

বহির্নোঙরে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক হয়েছে।

সোমবার (১০ আগস্ট) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রামের বহির্নোঙর সমুদ্র এলাকায় সোমবার ভোররাত ৩টায় অপারেশন সমুদ্র প্রহরায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ কুতুবদিয়া ও আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দিলে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

আভিযানিক দল ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উক্ত বোটে তল্লাশি চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ও পাচারকাজে ব্যবহৃত বোটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, একটি সংঘবদ্ধ মাদক চক্র মায়ানমারের বিভিন্ন এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে চট্টগ্রামে পাচারের চেষ্টা করছিলো। কোস্ট গার্ডের দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির মাধ্যমে মাদকের এই বড় চালানটি আটক করা সম্ভব হয়েছে।

উক্ত সংঘবদ্ধ মাদক চক্রের অন্য সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কোস্ট গার্ডের গোয়েন্দা তৎপরতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় অব্যাহত রয়েছে।

জব্দ করা ইয়াবা, বোট ও আটক মাদক কারবারিদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান সাব্বির আলম সুজন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy