গায়িকা থেকে নির্মাতা নাজনীন হাসান খান

অনলাইন ডেস্ক

বিনোদন

জীবনের অলিগলি থেকে শুরু করে সংস্কৃতি অঙ্গনের এমন কোনো জায়গা নাই যেখানে নির্মাতা নাজনীন হাসান খানের বিচরণ খুঁজে

2026-08-11T11:28:41+00:00
2026-08-11T11:38:06+00:00
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
   
গায়িকা থেকে নির্মাতা নাজনীন হাসান খান
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:২৮ এএম  আপডেট: ১১.০৮.২০২৬ ১১:৩৮ এএম  (ভিজিট : ৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জীবনের অলিগলি থেকে শুরু করে সংস্কৃতি অঙ্গনের এমন কোনো জায়গা নাই যেখানে নির্মাতা নাজনীন হাসান খানের বিচরণ খুঁজে পাওয়া দুষ্কর। তিনি শুধু গৃহিনী কিংবা নির্মাতাই নন, সমাজের দায়বদ্ধতা, সংস্কৃতির বিভিন্ন শাখা-প্রশাখা, সবখানেই নিজ কর্মগুণে অবদান রেখে চলেছেন। 

সম্প্রতি জনপ্রিয় টিভি চ্যানেল ‘এনটিভির নিমন্ত্রণে এপিসোড ৩২৮ এ বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন তিনি।  

নির্মাতা হিসেবে নিজেকে তৈরি করার ব্যাপারটা কিভাবে ঘটলো, উপস্থাপিকার এমন প্রশ্নের জবাবে নাজনীন হাসান খান বলেন, কিছু কাজের কারণে প্রখ্যাত কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদ স্যারের সান্নিধ্যে থেকেই মূলত নাটক পরিচালনার বিষয়ে আগ্রহী হয়েছিলাম। বলতে পারেন হাতেখড়ি এবং অনুপ্রেরণাটা ওখান থেকেই।

ছোটবেলায় কি হতে চেয়েছিলেন প্রশ্নের জবাবে তিনি জানান, ৫ বছর বয়স থেকেই গান গাইতাম এবং বাফা থেকে নজরুল সঙ্গীতের উপর সার্টিফিকেটধারী গায়িকা ছিলাম। তখন তো ইচ্ছা ছিল গায়িকা হবো (হাসি)। আর এখন হয়ে গেলাম নির্মাতা।  

নির্মাণটা কিভাবে শুরু হলো? উত্তরে বলেন, নির্মাণের শুরু হয়েছিল লেখালেখি দিয়ে। ২০১০ সালেরও আগের ঘটনা, আমার রচিত নাটকটি নির্মাণ করেছিলেন রুমানা রশিদ ঈশিতা। ভাবনাটা ছিল এমন যে, অনেকেই তো করছে, আমি কেন পারবো না। বিশেষ করে হুমায়ুন স্যারের কাজগুলো থেকেই আমি মোটিভেটেড হই। সমাজের প্রতিটা মানুষই একেকটা গল্প, একেকটা চরিত্র, সেখানই থেকেই তো গল্প তৈরি হয়। এরপরই নাটক নির্মাণ শুরু করলাম।  

নারীদের জন্য লিডারশিপটা কতটা কঠিন- প্রশ্নের জবাবে তিনি বলেন, নারীদের জন্য অবশ্যই এই সেকশনটা চ্যালেঞ্জিং। কারণ, সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত কাজ করা অনেক কষ্টের। কেননা একজন মাও তো আমি, আমার তো সন্তান-সংসার এগুলো মেনটেইন করে কাজ করা লাগে। তবে, এক্ষেত্রে আমার স্বামীর যথেষ্ট উৎসাহ ও সহযোগিতা রয়েছে। যা আমাকে বেশি অনুপ্রাণিত করেছে। 

অ্যাওয়ার্ড অর্জন কিংবা বিচারকের মতো গুরু দায়িত্ব পালন কিভাবে দেখছেন? এ বিষয়ে তিনি জানান, অ্যাওয়ার্ডের জন্য তো কেউ কাজ করে না, তবে কাজ ভালো হলে যখন পুরষ্কারস্বরূপ প্রতিদান পাওয়া যায়, সেইটা কাজের প্রতি দরদকে আরও বেগবান করে। আর বিচারকের দায়িত্ব পালন করা তো অনেক কঠিন কাজ, তবে আমি এই মুহূর্তে এগুলোকে উপভোগ করছি। 

পরিশেষে তিনি পর্দার পেছনে যারা কাজ করেন, তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন।    






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy