নতুন উদ্যমে ফিরছেন নুসরাত ফারিয়া

অনলাইন ডেস্ক

বিনোদন

পর্দায় নুসরাত ফারিয়ার উপস্থিতি মানেই আভিজাত্য, জাঁকজমক আর দর্শক মাতানো এক ভিন্ন মাত্রা। নায়িকা হিসেবে নিজেকে বারবার নতুনভাবে

2026-08-11T11:49:41+00:00
2026-08-11T11:49:41+00:00
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
   
নতুন উদ্যমে ফিরছেন নুসরাত ফারিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:৪৯ এএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পর্দায় নুসরাত ফারিয়ার উপস্থিতি মানেই আভিজাত্য, জাঁকজমক আর দর্শক মাতানো এক ভিন্ন মাত্রা। নায়িকা হিসেবে নিজেকে বারবার নতুনভাবে উপস্থাপন করেছেন তিনি। তাই দীর্ঘ বিরতির পর তার অভিনয়ে ফেরার খবর স্বাভাবিকভাবেই আলোচনায় এসেছে। 

সবশেষ ঈদে যখন বড় পর্দায় একের পর এক সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন জনপ্রিয় তারকারা, তখন ফারিয়া হাজির হন ভিন্ন পরিচয়ে। অভিনয়ের পাশাপাশি সংগীতশিল্পী হিসেবেও নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি। ঈদে প্রকাশিত তার গান ‘লোকে বলে’ দর্শকের কাছ থেকে দারুণ সাড়া পায়। গানটির প্রচারণা নিয়েই ব্যস্ত সময় পার করেন তিনি।

 এবার সেই ব্যস্ততা কাটিয়ে নতুন উদ্যমে ফিরছেন অভিনয়ে। সম্প্রতি শুরু হয়েছে তার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’-এর শুটিং। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই ওয়েব ফিল্মে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিক থাকলে আসন্ন দুর্গাপূজায় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ‘লাপাত্তা’। নির্মাতা মেহেদী হাসান হৃদয় জানান, প্রথম দিনের শুটিং হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে। এরপর টানা প্রায় ১০ দিন ৩০০ ফিট পূর্বাচল, পুরান ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে শুটিং চলবে।

 প্রথম দিনের শুটিংয়ে অংশ নেন নুসরাত ফারিয়া। তার সঙ্গে ছিলেন অভিনেতা নাসির উদ্দিন খান। নির্মাতার আশা, গল্প ও নির্মাণশৈলীর কারণে ‘লাপাত্তা’ দর্শকের কাছে আলাদা আবেদন তৈরি করবে।

কাজটি নিয়ে আশাবাদী ফারিয়াও। তিনি বলেন, ‘গল্পে নারী চরিত্রই প্রধান। আমি অভিনয় করছি কেন্দ্রীয় নারী চরিত্রে। পুরো গল্পটাই এই চরিত্রকে ঘিরে এগিয়েছে। সাসপেন্স, থ্রিল আর আবেগ–সব মিলিয়ে দর্শকের জন্য ভিন্ন অভিজ্ঞতা হবে বলে বিশ্বাস করি।’

যদিও ওটিটিতে নুসরাত ফারিয়ার পথচলা খুব দীর্ঘ নয়, তবে এটি তার প্রথম কাজও নয়। এর আগে শিহাব শাহীন পরিচালিত ‘যদি কিন্তু তবুও’ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি। পরে ‘পাতালঘর’ ওটিটিতে মুক্তি পেলেও সেটি মূলত বড় পর্দার জন্য নির্মিত হয়েছিল। পরিকল্পনা পরিবর্তনের পর ছবিটি ওটিটিতে মুক্তি দেওয়া হয়।

‘লাপাত্তা’ বেছে নেওয়ার কারণ জানিয়ে ফারিয়া বলেন, এটি একটি কমেডি-থ্রিলার। গল্পটি খুবই চমৎকার এবং ভিন্ন ধরনের। থ্রিলারের পাশাপাশি এতে দারুণ কিছু কমেডির উপাদানও রয়েছে। ওটিটি প্ল্যাটফর্মে গল্পনির্ভর ও মানসম্মত কাজ করার সুযোগ থাকে। এ ছাড়া শাহরিয়ার নাজিম জয় ও নাসির উদ্দিন খানের মতো শক্তিশালী অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগও আমাকে আগ্রহী করেছে।

অভিনয়ের পাশাপাশি সংগীতেও নিয়মিত হচ্ছেন ফারিয়া। সম্প্রতি একের পর এক বিদেশি শো নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। এর আগে দুবাইয়ে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আগামী মাসে লন্ডনেও একটি শোতে অংশ নেওয়ার কথা রয়েছে। একই সঙ্গে ভক্তদের জন্য আরও দুটি নতুন গান প্রস্তুত রেখেছেন বলে জানিয়েছেন।

অন্যদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত একাধিক সিনেমা। বাংলাদেশে মুক্তির জন্য প্রস্তুত ‘ফুটবল একাত্তর’। কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে ‘রকস্টার’। এ ছাড়া ‘ঠিকানা বাংলাদেশ’ নামে একটি সিনেমাও রয়েছে মুক্তির তালিকায়। পাশাপাশি নাম চূড়ান্ত হয়নি এমন আরও কয়েকটি চলচ্চিত্র নিয়েও কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy