আমি নিজেকে একটু গুটিয়ে নিয়েছি : হাসান মাসুদ

অনলাইন ডেস্ক

বিনোদন

একসময় নিয়মিত অভিনয়ে ব্যস্ত থাকলেও দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে অনেকটা দূরে রয়েছেন অভিনেতা হাসান মাসুদ। এখন আর নিয়মিত

2026-08-11T11:48:15+00:00
2026-08-11T11:48:15+00:00
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
   
আমি নিজেকে একটু গুটিয়ে নিয়েছি : হাসান মাসুদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:৪৮ এএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

একসময় নিয়মিত অভিনয়ে ব্যস্ত থাকলেও দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে অনেকটা দূরে রয়েছেন অভিনেতা হাসান মাসুদ। এখন আর নিয়মিত নাটক বা সিনেমায় দেখা যায় না তাকে। জীবনযাপনে এসেছে বড় পরিবর্তন। 

বেছে বেছে বিজ্ঞাপনে কাজ করার পাশাপাশি ধর্মীয় জীবনেও মনোযোগী হয়েছেন এই অভিনেতা। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনয় থেকে দূরে সরে যাওয়া এবং নিজের বর্তমান জীবন নিয়ে কথা বলেছেন হাসান মাসুদ। জানিয়েছেন, জীবনের পরিবর্তনের কারণেই এখন কাজের ক্ষেত্রেও বেছে চলছেন তিনি।

হাসান মাসুদ বলেন, ‘আমি নিজেকে আসলে একটু গুটিয়ে নিয়েছি। আমি এখন আর অভিনয় করি না। একটা পরিবর্তন এসেছে আমার জীবনে। সেই কারণেই এখন শুধু বিজ্ঞাপনের কাজ পেলে করি, না হলে করি না। একটু ভাববাদী হয়ে গিয়েছি। মানে ধার্মিক হয়ে গিয়েছি।’ জীবনে এই পরিবর্তনের বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি এবার হজ করেছি। 

যে কারণে ৪১ দিন ছিলাম ওখানে মক্কা-মদিনায়। তবে আসলে আমার পরিবর্তনটা এসেছে আরো আগে থেকে। এখন পুরোপুরিই আমি পরিবর্তিত, সেটা বলতে পারেন।’ অভিনয়ের আগে হাসান মাসুদের কর্মজীবন শুরু হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীতে। ১৯৮৫ সালে ক্যাডেট হিসেবে সেনাবাহিনীতে যোগ দেন তিনি। সাত বছর পর ১৯৯২ সালে ক্যাপ্টেন পদ থেকে অবসর নেন। এরপর যুক্ত হন সাংবাদিকতায় এবং দীর্ঘ সময় সাংবাদিকতা পেশায় কাজ করেন।

সাংবাদিকতার পাশাপাশি অভিনয়েও নিজের আলাদা পরিচিতি তৈরি করেন হাসান মাসুদ। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে ২০০৩ সালে অভিনয়ে অভিষেক হয় তাঁর। এরপর ‘মেড ইন বাংলাদেশ’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন। পাশাপাশি অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকের কাছে জনপ্রিয়তা পান হাসান মাসুদ। 

‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’ ও ‘বাতাসের ঘর’-এর মতো নাটকে তার অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy