প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:৩৮ এএম (ভিজিট : ১)

X
সংগৃহীত ছবি
ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রবীণ পরিচালক শাকিল নূরানিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ভোরে মহারাষ্ট্রের সাতারা জেলার একটি ফার্মহাউজ থেকে ৭৩ বছর বয়েসি এই পরিচালককে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। ৩৩ বছর বয়েসি এক অভিনেত্রীর দায়েরকৃত মামলায় নির্মাতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে মিড-ডে।
এ প্রতিবেদনে জানানো হয়েছে, ‘বড়ে দিল ওয়ালা’, ‘জোরু কা গুলাম’-এর মতো সিনেমা নির্মাণ করে পরিচিতি লাভ করেন শাকিল নূরানি। ভারতীয় দণ্ডবিধির ৬৪ (২) (এম), ১২৩, ৩৫১(২) এবং ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ধারায় নূরানির বিরুদ্ধে মামলা রুজু করেছে মালওয়ানি থানা পুলিশ।
অভিনেত্রীর অভিযোগ, ২০১৬ সালে লোখান্ডওয়ালায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাকিল নূরানির সঙ্গে তার প্রথম দেখা হয়। নূরানি তখন পরবর্তী কাজের বিষয়ে তার সঙ্গে কথা বলেন এবং যোগাযোগ রাখতে বলেন। কয়েক বছর পর একটি চিত্রনাট্য নিয়ে আলোচনা করার জন্য মালভানিতে নূরানির বাড়িতে ডাকেন অভিনেত্রীকে। সেখানে নূরানি তাকে পানীয় পান করতে দেন। তা পান করার পর জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফেরার পর দেখতে পান, নূরানির ফোনে একটি ভিডিও। বিষয়টি পরিবার কিংবা পুলিশকে জানালে, ভিডিওটি ছড়িয়ে দেওয়ার হুমকি দেন পরিচালক।
অভিনেত্রীর অভিযোগ- নূরানি তাকে একাধিকবার যৌন নির্যাতন করেছেন এবং নিয়মিত গর্ভনিরোধক ওষুধ খেতে দিতেন। ভুক্তভোগী অভিনেত্রীর এসব অভিযোগ তদন্ত করছে পুলিশ। বিশেষ করে ওই ভিডিও উদ্ধারের পাশাপাশি কী ঘটেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। একই ধরনের ঘটনা অন্য কোথাও ঘটেছিল কি না, কিংবা আরো কেউ নূরানির বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আনতে পারেন কি না—তা-ও তদন্তকারীরা যাচাই করছেন।