প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৩:০১ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতিতে ভূমি সংক্রান্ত মৌলিক জ্ঞান, সেবা সংক্রান্ত তথ্যাবলি বিদ্যমান সমস্যা ও করণীয় শীর্ষক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১১ আগস্ট সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিন, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের দাপ্তরিক কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন, বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ, এবং সাংবাদিক গন।
সভায় সভাপতি শেখ এহসান উদ্দীন সভার শুরুতে কিছু বিষয়ে দিয়ে বলেন বর্তমানে অ্যাপস এর মাধ্যমে ভূমি উন্নয়ন কর নামজারি খতিয়ান খোলা সহ সব ধরনের নাগরিক সেবা সহজিকরণ করা হয়েছে বলেন এবং এসময় এর প্রদ্ধতি সম্পর্কে আলোচনা ও ডিজিটাল প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।
তিনি আরো বলেন রামগতিতে ৩৪টি ভূমি মৌজা রয়েছে ইতিমধ্যে ৯ মৌজা সম্পূর্ণ নদী গর্ভে বিলিন হয়ে যায়, আরও ৫ মৌজার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, ১৮টি মৌজা ইতিমধ্যে আর এস জরিপ হয়েছে বাকিগুলো এখনো জরিপের আওতায় আসেনি।
এসময় স্থানীয় ভূমি পরিমাপক শহিদুল ইসলাম খোকন বলেন বিভিন্ন মৌজা ও এর সেন্টার সিমানা পিলার না থাকায় সঠিক মাপ সম্ভব হচ্ছে না। বৃটিশ সরকার যে সীমানা পিলার স্থাপন করেছিল সেগুলো সব ছুরি হয়ে গেছে এখন সীমানা পিলার প্রতিস্থাপন করা জরুরি। বিভিন্ন অনিয়ম ও দখলের অভিযোগ এনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আব্বাস সুমন, প্রধান শিক্ষক আবদুল জাহেরসহ ভূমি মালিক ও ক্ষতিগ্রস্তদের কয়েকজন বক্তব্য রাখেন।
এসময় প্রধান অতিথি অভিযোগগুলো মনোযোগ সহকারে শুনেন এবং দ্রুত তা সমাধানের নির্দেশ দেন। পরে তিনি ভূমি সংক্রান্ত প্রশ্ন উত্তর কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ও অংশ গ্রহন কারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।