প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৩:০৪ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
‘জলা যার, নদী তার’—এই স্লোগানকে সামনে রেখে বাজিতপুরে জেলে-কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বলিয়ারদী ইউনিয়নের ঘোড়াদারা বাজারে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে হাওরাঞ্চলের কৃষক ও জেলেদের জীবন-জীবিকা রক্ষায় নদী-খাল অবমুক্ত করা, প্রয়োজনীয় খাল খনন এবং জলাশয় সংরক্ষণের দাবি জানানো হয়। বক্তারা বলেন, কৃষি ও মৎস্যসম্পদ রক্ষায় জলাশয়ের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা জরুরি। ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’—এই স্লোগানকে সামনে রেখে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে প্রয়াত সংসদ সদস্য মজিবুর রহমান মঞ্জুর তনয় ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন এসব কথা বলেন।
তিনি বলেন, কৃষক যেমন তার জমির ফসল সঠিক ভাবে তুলতে পারে, তেমনি ভাবে জেলে নদীতে জাল ফেলে উন্মুক্ত ভাবে মাছ ধরার অধিকার যেন অক্ষুন্ন থাকে। সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য মুনছুর, উপজেলা যুবদল নেতা মোঃ নাছিরুদ্দিন সোহাগ, বলিয়ারদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমন মিয়া, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ বাছন সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বক্তরা বলেন, দলের নাম ব্যবহার করে যারা অনিয়ম ও অপকর্মে লিপ্ত থাকবে তাদেরকে কোন সময় পাত্তা দিবেন না। তিনি বলেন, আমি আপনাদের পাশে সবসময় আছি এবং থাকবো। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, মোঃ এলাছ মিয়া।