প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:৫০ পিএম (ভিজিট : ১৩)

X
সংগৃহীত ছবি
চিত্রপরিচালক মুরাদ পারভেজের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর দীর্ঘদিন ধরে একমাত্র সন্তানকে নিয়ে একা বাস করতেন অভিনেত্রী সোহানা সাবা। চেষ্টা করেও অভিনয়ে সরব হতে পারেননি। এরমধ্যেই দেড় বছর আগে চুপিসারে দ্বিতীয় বিয়েও করেন এই অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে নিজের দাম্পত্য জীবনের কথা জানিয়ে বিষয়টি সামনে আনেন সাবা। জানান, তার বর্তমান স্বামীর নাম ফয়সাল। পেশায় তিনি একজন ব্যবসায়ী। তবে ব্যক্তিগত জীবনের এই অধ্যায় নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ করতে চান না অভিনেত্রী। স্বামীর সঙ্গে ভালো আছেন—এটুকুই জানিয়েছেন তিনি।
সোহানা সাবা বলেন, ‘আমার স্বামী, আমরা ভালো আছি। সাড়ে পাঁচ বছরের সম্পর্ক। বিয়ে অনেক আগে হয়েছে। দিন-তারিখ বলতে চাই না। আমার ছেলে অনেক খুশি।’
সাবার এই বক্তব্যের মধ্য দিয়ে তার ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের খবর প্রকাশ্যে আসে। তবে বিয়ের দিন-তারিখ কিংবা স্বামীর সঙ্গে সম্পর্কের বিস্তারিত তথ্য জানাতে আগ্রহী নন তিনি। বরং নতুন সংসারে ভালো থাকার কথাই জানিয়েছেন এই অভিনেত্রী।