প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৬:৫৩ পিএম (ভিজিট : ১)

X
রফিকুল ইসলাম আলম
জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার জয়রামপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রফিকুল ইসলাম আলম শরিফপুর ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান।
২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি বাড়িতে থেকেই চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব জানান, তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।