‘ক্রাইম পেট্রোল’ উপস্থাপনায় অজয়

অনলাইন ডেস্ক

বিনোদন

জনপ্রিয় অপরাধ বিষয়ক ধারাবাহিক ‘ক্রাইম পেট্রোল’-এর উপস্থাপক হিসেবে ছোট পর্দায় নতুন সফর শুরু করতে যাচ্ছেন বলিউড তারকা অজয়

2026-08-12T11:48:53+00:00
2026-08-12T11:48:53+00:00
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার ১২ আগস্ট ২০২৬
   
‘ক্রাইম পেট্রোল’ উপস্থাপনায় অজয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১১:৪৮ এএম   (ভিজিট : ১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জনপ্রিয় অপরাধ বিষয়ক ধারাবাহিক ‘ক্রাইম পেট্রোল’-এর উপস্থাপক হিসেবে ছোট পর্দায় নতুন সফর শুরু করতে যাচ্ছেন বলিউড তারকা অজয় দেবগন। জনপ্রিয় সঞ্চালক অনুপ সোনির জায়গায় এখন থেকে দেখা যাবে তাকে। ইতোমধ্যেই নতুন সিজনের ১৫টি পর্বের দৃশ্যধারণের কাজ শেষ করেছেন অজয়।
 
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বলিউডের অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খানের পর এবার ছোট পর্দায় সঞ্চালক হিসেবে আত্মপ্রকাশ করছেন অজয় দেবগন। তবে ‘ক্রাইম পেট্রোল’-এ অজয় কতদিন থাকবেন, তা নির্ভর করবে দর্শক প্রতিক্রিয়া ও রেটিংয়ের ওপর। অর্থাৎ, প্রথম ১৫টি পর্বে দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া মিললে পরবর্তীতেও তিনি অনুষ্ঠানটির উপস্থাপনা চালিয়ে যাবেন।

এর আগে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি রহস্যময় টিজার ভিডিও শেয়ার করেছিলেন অজয়। সেখানে বলেছিলেন, ‘কখনও কখনও কিছু ঘটনা আমাদের ভেতর থেকে কাঁপিয়ে দেয়। আজ তেমনই এক সত্যি আমার সামনে এসেছে, যা আমাকে স্তব্ধ করে দিয়েছে। খুব শিগগিরই তা আপনাদের সামনে নিয়ে আসব।’ সরাসরি নাম না বললেও ধারণা করা হইয়েছিল ভিডিওটি এই অনুষ্ঠানের প্রচারণার অংশ।

এদিকে ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন এই মৌসুমে শুধু অজয় দেবগনই নন, কয়েকটি পর্বে উপস্থাপক হিসেবে দেখা যাবে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’ খ্যাত অভিনেতা রাজেশ টাইলাংকেও। তবে তিনি কতগুলো পর্বে থাকবেন, তা অজয়ের প্রচারিত পর্বগুলোর প্রতি দর্শকদের আগ্রহের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, বহু বছর ধরে ‘ক্রাইম পেট্রোলের’-এর প্রধান ও নিয়মিত মুখ ছিলেন অনুপ সোনি। তার বাইরেও বিভিন্ন সময়ে দিবাকর পুন্ডির, শক্তি আনন্দ, সাক্ষী তানওয়ার, সঞ্জীব ত্যাগী, দিব্যাঙ্কা ত্রিপাঠী, সোনালী কুলকার্নি ও আশুতোষ রানার মতো তারকাদের এই অনুষ্ঠানের বিভিন্ন পর্ব উপস্থাপনা করতে দেখা গেছে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy