বসতবাড়ির পেছনে গাঁজার চাষ, পুলিশের অভিযানে গ্রেফতার এক

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের লাখাই উপজেলায় বসতবাড়ির পেছনে চাষ করা ৮ ফুট ২ ইঞ্চি লম্বা একটি বিশালাকৃতির গাঁজার গাছসহ মো. মহরম

2026-08-12T15:42:55+00:00
2026-08-12T15:42:55+00:00
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার ১২ আগস্ট ২০২৬
   
বসতবাড়ির পেছনে গাঁজার চাষ, পুলিশের অভিযানে গ্রেফতার এক
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৩:৪২ পিএম   (ভিজিট : ১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের লাখাই উপজেলায় বসতবাড়ির পেছনে চাষ করা ৮ ফুট ২ ইঞ্চি লম্বা একটি বিশালাকৃতির গাঁজার গাছসহ মো. মহরম আলী (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মোড়াকরি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মহরম আলী ওই গ্রামের মৃত সোনাই মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মো. তারেক মাহমুদের দিকনির্দেশনায় এবং লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদের নেতৃত্বে এসআই মুন্না মিয়া, এসআই বিপুল চন্দ্র দেবনাথ, এএসআই অরবিন্দ ও সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর গ্রামে এই অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মহরম আলীর বসতঘরের পেছনের পশ্চিম পাশে সযত্নে বেড়া দিয়ে ঘেরা অবস্থায় মাটিতে চাষ করা একটি গাঁজার গাছ পাওয়া যায়। 

পুলিশ ডাল ও পাতাসহ ৮ ফুট ২ ইঞ্চি লম্বা এবং ১ কেজি ১০০ গ্রাম ওজনের গাছটি মাটি থেকে উপড়ে জব্দ করে।

গাছ উদ্ধার ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ জানান, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy