দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ৩৫ (পঁয়ত্রিশ) কেজি গাঁজা ও একটি টয়োটা হাইস মাইক্রো গাড়িসহ ১ জন আসামী

2026-08-12T17:15:38+00:00
2026-08-12T17:15:38+00:00
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার ১২ আগস্ট ২০২৬
   
দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:১৫ পিএম   (ভিজিট : ১)
৩৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
X

৩৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ৩৫ (পঁয়ত্রিশ) কেজি গাঁজা ও একটি টয়োটা হাইস মাইক্রো গাড়িসহ ১ জন আসামী গ্রেফতার।  

কুমিল্লা জেলা পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার দাউদকান্দি সার্কেল  মোঃ খলিলুর রহমানের  নির্দেশনায় দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এসআই অধীর চৌধুরী সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে  বুধবার( ১২ আগস্ট) দাউদকান্দি পৌরসভার দক্ষিন সতানন্দি  (দাউদকান্দি মেঘনা-গোমতী টোল প্লাজার ১০০ গজ পশ্চিম দিকে) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে রাস্তার উপর চেকপোষ্ট চলাকালে গাড়ির চালক মোঃ ইব্রাহিম (২৪) পিতা-তাইজুল ইসলাম, গ্রাম -শ্যামবকসী, থানা-সদর দক্ষিন, জেলা-কুমিল্লা এর ড্রাইভিং সিটের পিছন সিটের নিচে বিশেষ কায়দায় বক্সে রক্ষিত মোট ১৪ (চৌদ্দ) টি প্যাকেট, যাহার প্রতিটি প্যাকেটে ২.৫ কেজি করিয়া সর্বমোট (১৪X ২.৫) = ৩৫ (পঁয়ত্রিশ) কেজি গাঁজা ও একটি টয়োটা হাইস মাইক্রো গাড়ী, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্টো-চ-১৫-৮১৮১ পাইয়া জব্দ করা হয়। 

আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবৎ কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা বহন করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। 

এই সংক্রান্তে, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy