প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:৪১ পিএম (ভিজিট : ০)

X
চালককে খুন করে অটোরিকশা ছিনতাই
যাত্রীবেশে উঠে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় অজ্ঞাত দূর্বৃত্তরা। এমনই লোমহর্ষক ঘটনা ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ী গ্রামের পরিত্যক্ত বাড়ী থেকে নিখোঁজের ৫ দিন পর বুধবার দুপুরে মোঃ মেহেদি হাসান (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
সে উপজেলার হেসাখাল ইউনিয়নের পাটোয়ার গ্রামের মৃত ইব্রাহিমের একমাত্র ছেলে।
স্হানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত (৭ আগস্ট) শুক্রবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ী বের হয়ে নিখোঁজ হন।অনেক খোঁজাখুজি করে না পেয়ে নিখোঁজের মা কুসুম বেগম বাদী হয়ে নাঙ্গলকোট থানায় নিখোঁজের ডায়েরী করেন।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে স্হানীয় লোকজন। বুধবার একটি সঙ্গে বাধাাঅস্হায় মরদেহ দেখে স্হানীয়রা পুলিশে খবর দেয়। স্হানীয়দের ধারণা যাত্রীবেশে অটোরিকশা ওঠে ছিনতাইকারীরা বাঁধা দেওয়ায় খুন করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। কুমেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।