পাহাড়ের পটভূমিতে মনামীর ‘কিলার লুক’, সামাজিক মাধ্যমে ছড়াল উষ্ণতা

বুলেটিন ডেস্ক

বিনোদন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষকে দেখে তাঁর বয়স অনুমান করা কঠিন। নিজেকে সবসময় ফিট ও প্রাণবন্ত রাখতে পছন্দ

2026-08-12T17:29:49+00:00
2026-08-12T17:29:49+00:00
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার ১২ আগস্ট ২০২৬
   
পাহাড়ের পটভূমিতে মনামীর ‘কিলার লুক’, সামাজিক মাধ্যমে ছড়াল উষ্ণতা
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:২৯ পিএম   (ভিজিট : ১)
মনামী ঘোষ
X

মনামী ঘোষ

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষকে দেখে তাঁর বয়স অনুমান করা কঠিন। নিজেকে সবসময় ফিট ও প্রাণবন্ত রাখতে পছন্দ করেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি ব্যতিক্রমী ফ্যাশন স্টাইলের জন্যও ভক্তদের নজর কাড়েন তিনি। সাহসী ও বোল্ড লুকে প্রায়ই দেখা যায় মনামীকে।

বড়পর্দা থেকে কিছুটা দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই সরব এই অভিনেত্রী। এবার ফ্লোরাল ডিজাইনের সুইম পোশাকে ছবি প্রকাশ করে নেটমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। ছবিগুলো প্রকাশের পরই ভক্তদের প্রশংসা ও নানা মন্তব্যে সরগরম হয়ে উঠেছে তাঁর সোশ্যাল মিডিয়া।

স্টাইল আইকন, ডিভা মনামী ইন্ডাস্ট্রিতে এই নামেই পরিচিত। তার সাহসী অবতার সর্বদাই উষ্ণতা বাড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবারেও তার ব্যতিক্রম হলো না। ফ্লোরাল সুইম পোশাকে ধরা দিলেন মনামী। পুলের ধারে পা ডুবিয়ে বসে নানান পোজে ছবি তুলেছেন অভিনেত্রী। পোশাকটির ওপরের অংশটি বিকিনি-স্টাইলের ক্রপড সুইম টপ। 

চওড়া কাঁধের স্ট্র্যাপ ও স্কুপ নেকলাইনের সঙ্গে সামনে রয়েছে টুইস্টেড নট ডিটেইল। ফিটেড সিলুয়েটের এই টপটি লুকে দিয়েছে আধুনিক ও স্পোর্টি আবেদন। নিচের অংশে সাধারণ বিকিনি বটমের বদলে রয়েছে সারোং-স্টাইলের র‍্যাপ স্কার্ট। কোমরের সামনের অংশে নট ডিটেইলের কারণে এক পাশে তৈরি হয়েছে উঁচু থাই স্লিট। ফলে পোশাকটিতে যেমন এসেছে রিসোর্ট ওয়্যারের ভাইব, তেমনই যোগ হয়েছে ফ্যাশনেবল একটি টাচ। 

তার কিলার লুকে কুপোকাত নেটপাড়া। পাহাড়ের মনোরম পটভূমিতে মনামী ঘোষের একের পর এক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের নজর কেড়েছে। অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও ভ্রমণ ও ফ্যাশন নিয়ে নিয়মিতই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। তবে ছবিগুলো পুরোনো নাকি সাম্প্রতিক, তা স্পষ্ট নয়।

অভিনয়ের পাশাপাশি মনামী তাঁর সঙ্গীকে নিয়ে একটি ইউটিউব চ্যানেলও পরিচালনা করেন। প্রতি বছর পূজাকে ঘিরে সেখানে নতুন গান প্রকাশ করেন তিনি, সঙ্গে থাকে তাঁর নাচের পরিবেশনাও। গত বছরও একই জায়গা থেকে নীল রঙের মনোকিনি লুকে ধরা দিয়েছিলেন মনামী। এবার নতুন ছবিতে তাঁর ভিন্ন সাজ ও পাহাড়ি আবহ আবারও ভক্তদের মধ্যে তৈরি করেছে আগ্রহ।














Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy