প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৭:৩৮ পিএম (ভিজিট : ১)

X
মোবাইল কোর্ট
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারি বাজার এলাকায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না, মেয়াদোত্তীর্ণ দই-মিষ্টি সংরক্ষণ, পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করা, ওজনে কারচুপি এবং যথাযথ লাইসেন্স না থাকায় চারটি প্রতিষ্ঠানকে মোট ৫৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারি বাজার এলাকায় আল্লাহর দান মুদি দোকান, বনফুল সুপার স্টোর, আলমাস হোটেল ও একটি ফলের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন অনিয়ম ও ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯; অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬; পণ্যে পেকেটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় চারটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়। পরে অর্থদণ্ডের টাকা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খান ও জান্নাতুল ছিদ্দিকা।
অভিযান পরিচালনায় স্যানিটারি ইন্সপেক্টর তাজুল ইসলামসহ পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ, খাদ্যের মান ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।