নিখোঁজের ৮ দিন পর ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জারুলতলা গ্রামে নিখোঁজের আট দিনপর মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ধান ব্যবসায়ী বিল্লাল হোসেনের অর্ধগলিত

2026-08-12T19:46:20+00:00
2026-08-12T19:54:44+00:00
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার ১২ আগস্ট ২০২৬
   
নিখোঁজের ৮ দিন পর ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৭:৪৬ পিএম  আপডেট: ১২.০৮.২০২৬ ৭:৫৪ পিএম  (ভিজিট : ২)
ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
X

ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জারুলতলা গ্রামে নিখোঁজের আট দিনপর মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ধান ব্যবসায়ী বিল্লাল হোসেনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নারী-পুরুষসহ ১৯ জনকে আটক করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট রাত থেকে ধান ব্যবসায়ী বিল্লাল হোসেন নিখোঁজ ছিলেন। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

নিখোঁজের পর থেকেই বিল্লাল হোসেনকে উদ্ধারে তৎপরতা চালায় পুলিশ। একপর্যায়ে বুধবার (১২ আগস্ট) জারুলতলা গ্রামের একটি স্থানে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় তার অর্ধগলিত মরদেহের সন্ধান পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নারী-পুরুষসহ ১৯ জনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের সঙ্গে হত্যাকাণ্ডের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার একে.এম জহিরুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy