বেলকুচিতে জামায়াতের যুব সমাবেশ ও আলোচনা সভা

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুব বিভাগের উদ্যোগে এক যুব সমাবেশ ও আলোচনা

2026-08-12T19:33:43+00:00
2026-08-12T19:33:43+00:00
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার ১২ আগস্ট ২০২৬
   
বেলকুচিতে জামায়াতের যুব সমাবেশ ও আলোচনা সভা
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৭:৩৩ পিএম   (ভিজিট : ১)
আলোচনা সভা
X

আলোচনা সভা

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুব বিভাগের উদ্যোগে এক যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেলে, শেরনগরস্থ উপজেলা জামায়াত কার্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভা ও যুব সমাবেশে বেলকুচি উপজেলা যুব বিভাগের সভাপতি মাওঃ আবুল হোসাইন ভূঁইয়ার সভাপতিত্বে উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ডাঃ সেরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ আলী আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল। 

সমাবেশে আরো বক্তব্য রাখেন, উপজেলা নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওঃ আবুল হাসেম সরকার, বেলকুচি উপজেলা সাবেক আমীর মাওঃ আব্দুর রাজ্জাক, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওঃ মাজহারুল ইসলাম, বেলকুচি উপজেলা কর্মপরিষদ সদস্য জামায়াত নেতা মাওঃ ছানোয়ার হোসাইন, মাওঃ আহসান হাবীব, মাওঃ সাইদুল ইসলাম মোতাহার, যুবনেতা আব্দুর রহমান, শহীদুল ইসলাম, শফিকুল ইসলাম কোরবান, আব্দুর রহিম, হাফিজুর রহমান, আশরাফুল ইসলাম ও উপজেলা শিবির নেতা ইসমাইল হোসাইন রবিন প্রমূখ। 

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, যুবসমাজের সফলতা এবং শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দু'য়া অনুষ্ঠিত হয়। সমাবেশে, বেলকুচি পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে জামায়াত ও ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক তরুণ ও যুবক অংশগ্রহণ করেন।  

যুব সমাবেশে প্রধান অতিথি কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ আলী আলম বলেন, দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ যুবসমাজ। দেশ ও জাতির ভবিষ্যৎ গঠনে যুবকদের নৈতিক, আদর্শিক ও দক্ষ হিসেবে গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে মুক্ত রেখে দেশ গঠনে তাদের ভূমিকা নিশ্চিত করতে হবে।

বিশেষ অতিথি বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল বলেন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার মানোন্নয়ন, দক্ষতা উন্নয়ন এবং যুবকদের নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ সুখী-সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠনে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy