গাজীপুর সাফারি পার্কে আহত রাজু বাহাদুরসহ দুই হাতির মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সারাবাংলা

গাজীপুর সাফারি পার্কে হাতিশালার হাতির আঘাতে গুরুতর আহত হাতি রাজু বাহাদুরসহ দুটি হাতির মৃত্যু হয়েছে। বর্তমানে সাফারি পার্কে

2026-08-13T15:24:00+00:00
2026-08-13T15:24:00+00:00
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
   
গাজীপুর সাফারি পার্কে আহত রাজু বাহাদুরসহ দুই হাতির মৃত্যু
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৩:২৪ পিএম   (ভিজিট : ১)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

গাজীপুর সাফারি পার্কে হাতিশালার হাতির আঘাতে গুরুতর আহত হাতি রাজু বাহাদুরসহ দুটি হাতির মৃত্যু হয়েছে। বর্তমানে সাফারি পার্কে হাতির সংখ্যা ৮টি। গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে পার্কের হাতিশালায় বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে একটি হাতি এবং শুক্রবার (৭ আগস্ট) সকালে রাজা বাহাদুর নামের হাতির মৃত্যু হয়। দুইটি হাতি মৃত্যুর ঘটনায় পার্ক কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, চলতি বছরের ২৪ মে পার্কের হাতিশালায় শেকলে বাঁধা ১০বছর বয়সী রাজু বাহাদুরের উপর হামলা করে চার বছর বয়সী হাতি। এতে রাজু বাহাদুরের একটি পা ভেঙ্গে যায়। আহত হাতির চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়। থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে আসা হয় এবং শ্রীলঙ্কার চিকিৎসকদের পরামর্শ নেয়া হয়েছিল। সব চেষ্টা মাড়িয়ে শুক্রবার (৭ আগস্ট) সকালে আহত রাজু বাহাদুরকে পার্কের হাতিশালায় মৃত অবস্থায় পাওয়া যায়।

অপরদিকে, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে গাজীপুর সাফারি পার্কের অপর একটি হাতির মৃত্যু হয়েছে। মৃত্যুর পর দুটি হাতির দেহের নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। পরে হাতি দুটিকে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পার্কের ভেতরে মাটি চাপা দেওয়া হয়।

প্রসঙ্গত, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ২০২৫ সালের জানুয়ারি মাসে নারায়নগঞ্জের কাঁচপুর এলাকা থেকে রাজু বাহাদুর নামের হাতিটিকে উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কের হাতিশালায় রাখে। উদ্ধারের সময় রাজু বাহাদুরের বয়স ছিল ৯ বছর। গত ২৪ মে হাতিশালায় শেকলে বাঁধা থাকা অবস্থায় রাজু বাহাদুরের ওপর পার্কের থাকা জয়িতা নামে অন্য একটি হাতি হামলা করে। হামলায় সে মাটিতে পড়ে যায় এবং পায়ে গুরুতর আঘাত পায়। ঘটনার পর ক্রেনের মাধ্যমে হাতিটিকে উঠিয়ে বালির ওপর রাখা হয়। পরে এক্সরে করলে হাতির পা ভেঙ্গে যায়োর বিষয়টি চিকিৎসকরা নিশ্চিত হয়। 

আহত হাতি রাজু বাহাদুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গত ৪ জুন থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ বন্যপ্রাণী চিকিৎসক দল আনা হয় এবং শ্রীলঙ্কার চিকিৎসক দলের পরামর্শ নেয়া হয়। এছাড়া দেশের অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একাধিক মেডিকেল বোর্ডের নিয়মিত পরামর্শ ও তত্ত্বাবধানে রাজু বাহাদুরের চিকিৎসা চলতে থাকে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy