প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৩:২৫ পিএম (ভিজিট : ২)

X
ছবি : প্রতিনিধি
১২ আগষ্ট বুধবার বিকেলে ৪ টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীকে সামনে রেখে ‘নজরুল বর্ষ’ উদযাপন এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর ধামইরহাট উপজেলা প্রশাসনে এক মতবিনিময় সভার আয়োজন করেন।
বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি তাহমিনা শারমিন ।
নজরুল বর্ষকে প্রাণবন্ত ও সর্বজনীন করতে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক স্কুল-কলেজ, সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে। সাংস্কৃতিক প্রতিযোগিতায় ধামইরহাট সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিল্পীদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি স্থানীয়ভাবে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতাসহ নানা আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশীশ কুমার সরকার , যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, প্রসথমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লা আল মামুন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বৃন্দ, উপজেলার শিল্প কলা একসডেমির সংগীত প্রশিক্ষক মোস্তফা কামাল চৌধুরী জিন্না প্রমুখ ।
অনুষ্ঠানের বক্তারা বলেন, "কাজী নজরুল ইসলাম সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। নজরুল বর্ষ উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে তার সাহিত্য ও আদর্শ ছড়িয়ে দিতে আমাদের সকলকে নিয়ে কাজ করব।