মাগুরায় এক রাতে ৬টি দোকানে দুর্ধর্ষ চুরি

মাগুরা প্রতিনিধি

সারাবাংলা

মাগুরা শহরের বেবি প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় ছয়টি গার্মেন্টসের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বিদ্যুৎ না থাকার সুযোগে

2026-08-13T15:44:08+00:00
2026-08-13T15:44:08+00:00
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
   
মাগুরায় এক রাতে ৬টি দোকানে দুর্ধর্ষ চুরি
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৩:৪৪ পিএম   (ভিজিট : ৩)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

মাগুরা শহরের বেবি প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় ছয়টি গার্মেন্টসের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বিদ্যুৎ না থাকার সুযোগে বৃহস্পতিবার ভোররাতে মার্কেটের সাটার ও তালা কেটে চোরেরা দোকানগুলোতে প্রবেশ করে নগদ টাকা ও বিভিন্ন ধরনের পোশাক নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এ ঘটনায় ছয় দোকান মালিকের প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার রাত ৯টার দিকে বেবি প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় থাকা গার্মেন্টসের দোকানগুলো বন্ধ করে বাড়ি চলে যান মালিক ও কর্মচারীরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দোকান খুলতে এসে তারা দেখতে পান, দ্বিতীয় তলার প্রায় ছয়টি দোকানের সাটার ও তালা ভাঙা। পরে দোকানের ভেতরে প্রবেশ করে তারা দেখতে পান, বিভিন্ন ধরনের পোশাক ও নগদ টাকা নেই।

ব্যবসায়ীদের ধারণা, বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোরের কোনো একসময় বিদ্যুৎ না থাকার সুযোগে চোরেরা মার্কেটে প্রবেশ করে। এরপর একে একে ছয়টি দোকানের সাটার ও তালা কেটে ভেতরে ঢুকে মালামাল ও নগদ টাকা নিয়ে যায়। চুরির পর তারা নিরাপদে পালিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, চোরেরা দোকানে থাকা বিভিন্ন ধরনের গার্মেন্টস পণ্য ও নগদ টাকা নিয়ে গেছে। এতে তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। এক রাতে একই মার্কেটের ছয়টি দোকানে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

চুরির খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য সংগ্রহের পাশাপাশি মার্কেটে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, চুরির খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মার্কেটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো চোর শনাক্ত বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy