সারিয়াকান্দিতে আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সারিয়াান্দি (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার সারিয়াকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং প্রধানমন্ত্রী তারেক

2026-08-13T20:17:19+00:00
2026-08-13T20:17:19+00:00
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
   
সারিয়াকান্দিতে আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
সারিয়াান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৮:১৭ পিএম   (ভিজিট : ৩)
দোয়া মাহফিল
X

দোয়া মাহফিল

বগুড়ার সারিয়াকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই দেশ বরেণ্য ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল, বৃক্ষ রোপন ও শিশু শিক্ষার্থীর মাঝে ফলজ গাছ বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় সারিয়াকান্দি উপজেলা পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সারিয়াকান্দি আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে বৃক্ষ রোপন, শিশু শিক্ষার্থীদের গাছ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল সহ- সভাপতি বজলুর করিম টোটন,যুগ্ম সাধারণ সম্পাদক নিমুকুর রহমান মিলন, সদস্য ওয়ালিদ হোসেন দয়াল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামন শোভন, যুগ্ম আহ্বায়ক আলী আজম প্রিন্স, স্বেচ্ছাসেবক নেতা সাজাদুল করিম ছনি, কর্নিবাড়ি ইউনিয়নের দিপন ইসলাম দিপু, রাসেল, মিন্টু,মাসুদ, নাজমুল, শাহেনশা প্রমুখ। 

এসময় উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকগন উপস্থিত ছিলেন। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy