প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৮:১৯ পিএম (ভিজিট : ৬)

X
গাঁজাসহ গ্রেফতার ১
নীলফামারী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক অভিযানে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলি গ্রামের কাছারী মোড় থেকে এক কেজি গাঁজা ও ১০০ পিচ ট্যাফেন্ডাডল ট্যাবলেটসহ মোঃ আনাস আলী (৪৩) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি সৈয়দপুর উপজেলার উত্তর সোনাখুলির মালাপাড়ার মোঃ আব্দুল কাদেরের ছেলে।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বুধবার (১২ আগস্ট) জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমান এর তত্বাবধানে নীলফামারী পুলিশের একটি চৌকষ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে এ অভিযান পরিচালনা করে।
এসময় গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে এক কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ১০০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাফেন্ডাডল ট্যাবলেট, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি বাটন মোবাইল ফোন, মাদক বিক্রয়ের নগদ ১৬৭৬ টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি কালো রংয়ের (রেজিঃ বিহীন) ১৫০সিস পালসার মোটর-সাইকেল উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের অনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
গোয়েন্দা পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত আসামী মোঃ আনাস আলী একজন পেশাদার মাদক ব্যবসায়ী ও তার বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯(ক)/২৯(ক)/৩৮/৪১ ধারায় মামলা (নং-২৬, তারিখ-১২/০৮/২০২৬ খ্রিঃ) দায়েরের পর আসামীকে পরেরদিন বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। (ছবি আছে)