প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৩:৫২ পিএম (ভিজিট : ০)

X
ছবি : প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউপির পাটোয়ার গ্রামের অটোরিকশা চালক মেহেদী হাসান (১৮) হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার ওমরগন্জ বাজারে বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন,মাওলানা এসএম মহি উদ্দিন,যোবায়ের হোসেন,নিহতের মামা মামলার বাদী শাহ আলম,নূর আলম,পাটোয়ার প্রবাসী সমাজ কল্যান সংস্থার পৃষ্টপোষক জাকির হোসেন,মাস্টার রফিকুল ইসলাম,পাটোয়ার প্রবাসী সমাজ কল্যান সংস্থার বাংলাদেশ প্রতিনিধি নজরুল ইসলাম খন্দকার পলাশ।সহশত শত লোকজন উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা তাদের বক্তব্য বলেন,মেহেদী ৭ আগস্ট নিখোঁজ হন,৮ আগস্ট থানায় জিডি করে। কিন্তু পুলিশ তাকে খুঁজে না পেয়ে আমরা ৫ দিন আটিয়াবাড়ী গ্রামের পরিত্যক্ত বাড়ীতে মোহেদীর অর্ধগলিত মরদেহ দেখে পুলিশে খবর দেই।এখন পর্যন্ত পুলিশ আসামিদের সনাক্ত করতে পারেনি,আমরা আগামী ২৪ ঘন্টার মধ্যে পুলিশ আসামি সনাক্ত করে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান।
উল্লেখ্য গত ৭ আগস্ট শুক্রবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হন।৫ দিন পর বুধবার (১২ আগস্ট) আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ী গ্রামের একটি পরিত্যক্ত বাড়ী থেকে মরদেহ উদ্ধার করে।অটোরিকশা এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।