কালিয়াকৈরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামির বিরুদ্ধে জমি দখলের চেষ্টা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালিয়াকৈরে ফ্যাসিষ্ট সরকারের দোসর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মালার আসামী সোহেলের নেতৃত্বে অন্যের জমি জবর দখলের

2026-08-15T15:34:46+00:00
2026-08-15T15:34:46+00:00
শনিবার ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩
শনিবার ১৫ আগস্ট ২০২৬
   
কালিয়াকৈরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামির বিরুদ্ধে জমি দখলের চেষ্টা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩:৩৪ পিএম   (ভিজিট : ১)
কালিয়াকৈরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মালার আসামী সোহেলের নেতৃত্বে অন্যের জমি জবর দখলের চেষ্টাসহ নির্মীয়মান ঘরের সরঞ্জাম ভাংচুরের অভিযোগ
X

কালিয়াকৈরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মালার আসামী সোহেলের নেতৃত্বে অন্যের জমি জবর দখলের চেষ্টাসহ নির্মীয়মান ঘরের সরঞ্জাম ভাংচুরের অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈরে ফ্যাসিষ্ট সরকারের দোসর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মালার আসামী সোহেলের নেতৃত্বে অন্যের জমি জবর দখলের চেষ্টাসহ নির্মীয়মান ঘরের সরঞ্জাম ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। 

এ ব্যাপারে ভুক্তভোগী বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সুত্রে জানা যায়,  উপজেলার বোয়ালী ইউনিয়নের চাবাগান এলাকার আবুল সরকারের ছেলে আশিক সরকার ১২ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক হয়ে নিজ নামে নামজারি ও জমাভাগ  মাটি দারা ভরাট  করে ভোগ দখলে নিয়ত আছেন। 

গত ৯ আগষ্ট আশিক সরকার তার জমিতে সিমেন্টের খুটি দিয়ে একটি টিনের ঘরের কাজ শুরু করে। এসময় প্রতিবেশী জহিরুল ইসলাম ও  বোয়ালী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক হত্যা মামলার আসামী নজরুল ইসলামের নেতৃত্বে  একই স্থানে জমির মালিকানা দাবী করে ঘর নির্মানে অন্যায় ভাবে বাধা প্রদান করে এবং ঘরের খুটিসহ সকল নির্মান সামগ্রী জোরপূর্বক গাড়ীতে তুলে নিয়ে যায়। 

আশিকুর রহমান বিষয়টি তাৎক্ষণিক থানায় গিয়ে অফিসার ইনচার্জকে অবগত করে একটি অভিযোগ দায়ের করলে ওসি সাহেবের নির্দেশে এসআই জাকির মালামাল উদ্ধার করে সাবেক মেম্বার মহিউদ্দিনের জিম্মায় পূর্বের স্থানে রেখে যান। পরের দিন ১০ আগষ্ট সকালে বোয়ালী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামী নজরুল এর নেতৃত্বে একদল সন্ত্রাসী তান্ডব চালিয়ে সিমেন্টের খুটি ভেঙ্গে ফেলে এবং অন্যান্য নির্মাণ সামগ্রী ক্ষতি সাধন করে প্রাননাশের হুমকি দিয়ে চলে যায়। 

এবিষয়ে নজরুল ইসলাম সোহেল ও জহিরুলের সাথে মোবাইল ফোনে বার বার চেষ্টা করেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

এ বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম পিপিএম জানান, ভুক্তভোগী অভিযোগ দিলে তাৎক্ষণিক থানা থেকে পুলিশ পাঠিয়ে নির্মান সামগ্রী উদ্ধার করে স্থানীয় সাবেক মেম্বার মহিউদ্দিনের জিম্মায় পূর্বের স্থানে রেখে দেওয়া হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy