প্রধানমন্ত্রীকে বরণে কটিয়াদীতে বিএনপির আনন্দ মিছিল

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জের কটিয়াদী সফরকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছে পুরো উপজেলা।তাঁর আগমনকে স্বাগত জানিয়ে শনিবার (১৫ আগস্ট)

2026-08-15T16:12:11+00:00
2026-08-15T16:12:11+00:00
শনিবার ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩
শনিবার ১৫ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রীকে বরণে কটিয়াদীতে বিএনপির আনন্দ মিছিল
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৪:১২ পিএম   (ভিজিট : ১)
প্রধানমন্ত্রী তারেক রহমানের কটিয়াদী সফর ঘিরে উৎসবমুখর কিশোরগঞ্জের কটিয়াদী
X

প্রধানমন্ত্রী তারেক রহমানের কটিয়াদী সফর ঘিরে উৎসবমুখর কিশোরগঞ্জের কটিয়াদী

প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জের কটিয়াদী সফরকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছে পুরো উপজেলা। 

তাঁর আগমনকে স্বাগত জানিয়ে শনিবার (১৫ আগস্ট) দুপুরে কটিয়াদীতে আনন্দ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিছিলে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন। এতে উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি শহীদুজ্জামান কাকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম সজল সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদ, সদস্যসচিব রফিকুল ইসলাম সেতু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইলিয়াস আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিলটি কটিয়াদীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে সড়কগুলো। মিছিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আগামীকাল রোববার (১৬ আগস্ট) জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচিতে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান কটিয়াদীতে আসবেন। তাঁর সফরকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমনকে সফল ও স্মরণীয় করে তুলতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতি নিয়েছেন। একই সঙ্গে তাঁর সফর ঘিরে কটিয়াদীর বিভিন্ন এলাকায়ও বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy